News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • মণিপুরে চলমান বর্বরোচিত কার্যকলাপের তীব্র ভাষায় ধিক্কার উদ্বিগ্ন ‘আমরা বাঙালী’র অসম রাজ্য কমিটির
Image

মণিপুরে চলমান বর্বরোচিত কার্যকলাপের তীব্র ভাষায় ধিক্কার উদ্বিগ্ন ‘আমরা বাঙালী’র অসম রাজ্য কমিটির

মানুষের মধ্যে বিভেদ দূর করে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে সরকারকে আলোচনার টেবিলে বসার আহ্বান সাধনের

গুয়াহাটি, ১৯ নভেম্বর (হি.স.) : দীর্ঘদিন ধরে অসমের কাছাড় জেলা-লাগোয়া মণিপুরে যে জাতি দাঙ্গা, বাড়িঘরে অগ্নিসংযোগ, ধর্ষণ, হত্যা ইত্যাদি সহিংসতা সংঘটিত হচ্ছে তাতে ‘আমরা বাঙালী’ দল গভীরভাবে উদ্বিগ্ন। এ সমস্ত অমানবিক ন্যক্কারজনক বর্বরোচিত কার্যকলাপের তীব্র ভাষায় ধিক্কার জানাচ্ছে ‘আমরা বাঙালী’।

আজ মঙ্গলবার আমরা বাঙালীর অসম রাজ্য কমিটির সচিব সাধন পুরকায়স্থ মণিপুরে চলমান সহিংসতা সম্পর্কে প্রতিক্রিয়া ব্যক্ত করছিলেন। তিনি বলেন, আমাদের (কাছাড় জেলা) পার্শ্ববর্তী জিরিবাম জেলায় বহুসংখ্যক বাঙালি বসবাস করেন। উদ্ভূত পরিস্থিতিতে তাঁদের নিরাপত্তা নেই। আজ তাঁরা হুমকির সম্মুখীন। তবে এখন পর্যন্ত সরাসরি বাঙ্গালিদের ওপর কোনও হামলা সংগঠিত না হলেও সেখনকার একমাত্র বাঙালি বিধায়ক আসাব উদ্দিনের বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। বিধায়ক আসাব উদ্দিন এখন নিরাপত্তার অভাব অনুভব করছেন।

এরই পরিপ্রেক্ষিতে মণিপুরের বসবাসকারী সমস্ত শ্রেণির মানুষের মধ্যে শান্তি ও সম্প্রীতির বাতাবরণ যাতে তৈরি হয় এই আহ্বান জানিয়েছেন সাধন পুরকায়স্থ। তিনি বলেন, ‘আমরা বিস্মিত, লক্ষ করছি, বর্তমান মণিপুর সরকার হিংসাত্মক কার্যকলাপ বন্ধ করতে সম্পূৰ্ণভাবে ব্যর্থ। আমরা অতীতেও সরকারের এই ব্যর্থতার কথা বলে মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি করার দাবি জানিয়েছি। এখন যে পরিস্থিতি, তাতে রাষ্ট্রপতি শাসন ছাড়া, কেন্দ্রীয় সরকারের সরাসরি হস্তক্ষেপ ছাড়া মণিপুরে শান্তি ফিরে আসবে না। সুতরাং, অবিলম্বে মণিপুরে শান্তি ও সম্প্রীতি ফিরিয়ে আনতে রাষ্ট্রপতি শাসন জারি করার দাবি জানাচ্ছি।’

আমরা বাঙালীর অসম রাজ্য সচিব বলেন, ‘বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে যে অসন্তোষ সৃষ্টি হয়েছে, যে বিভেদ সৃষ্টি হয়েছে, তা নিরসন করতে সরকারকে আলোচনার টেবিলে বসতে হবে। আলোচনার মাধ্যমে মানুষের সমস্যা বুঝতে হবে এবং ভারতবর্ষের সাংবিধানিক কাঠামোর মধ্যে থেকে তার সমাধান করতে হবে। সেই সঙ্গে আমরা মণিপুরের বৰ্তমান পরিস্থিতির দায় স্বীকার করে মুখ্যমন্ত্রী বীরেন সিংকে অবিলম্বে পদত্যাগ করার দাবি রাখছি। মণিপুরে সংগঠিত ঘটনার কোনও প্রভাব যাতে অসমের কাছাড় জেলায় না পড়ে, আমরা সে দিকে দৃষ্টি রাখতে বরাক উপত্যকার জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল শ্রেণির মানুষের কাছে আবেদন রাখছি।’

Releated Posts

প্রত্যন্ত এলাকায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে মেঘালয়ে তিনটি মোবাইল মেডিক্যাল ইউনিট চালু

শিলং, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): মেঘালয়ের প্রত্যন্ত এলাকার মানুষের কাছে প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা ও রোগ প্রতিরোধমূলক চিকিৎসা আরও সহজে…

ByByNews Desk Sep 15, 2026

স্মার্ট হচ্ছে এএসটিসি বাস: রিয়েল-টাইম ট্র্যাকিং ও এসওএস ব্যবস্থায় বাড়বে যাত্রী নিরাপত্তা

গুয়াহাটি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের গণপরিবহণ ব্যবস্থায় বড়সড় প্রযুক্তিগত পরিবর্তন আনতে চলেছে রাজ্য সরকার। যাত্রী নিরাপত্তা, পরিষেবার দক্ষতা…

ByByNews Desk Sep 15, 2026

সিকিমের গ্যালশিংয়ে ভারী বৃষ্টিতে ভূমিধস, ১২৮ জনকে সরানো হল

গ্যাংটক, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারী বৃষ্টির জেরে সিকিমের গ্যালশিং জেলায় ভূমিধসের প্রবণতা বেড়েছে। বিশেষ করে সিংলিটাম ও রিম্বি…

ByByNews Desk Sep 15, 2026

অসমে গবাদি পশু পাচার রুখে ৮২টি পশু উদ্ধার, বাজেয়াপ্ত দুই গাড়ি

গুয়াহাটি, ১৪ সেপ্টেম্বর (আইএনএস): গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অসমের বঙ্গাইগাঁও জেলার অভয়াপুরী এলাকায় বেআইনি ভাবে…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top