News Flash

  • Home
  • প্রধান খবর
  • সংঘাত-প্রবণ অঞ্চলে হিংসা কমাতে দেশ উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে : অমিত শাহ 
Image

সংঘাত-প্রবণ অঞ্চলে হিংসা কমাতে দেশ উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে : অমিত শাহ 

গান্ধীনগর, ১৯ নভেম্বর (হি.স.): সংঘাত-প্রবণ অঞ্চলে হিংসা কমাতে দেশ উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। জোর দিয়ে বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একইসঙ্গে তিনি বলেছেন, পুলিশকে ক্ষমতা দেওয়ার জন্যও অনেক কাজ করা হয়েছে। গুজরাটের গান্ধীনগরে মঙ্গলবার ৫০-তম সর্বভারতীয় পুলিশ বিজ্ঞান সম্মেলনের উদ্বোধন করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ব্যুরো অব পুলিশ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট (বিপিআরডি) এবং জাতীয় রক্ষণ শক্তি বিশ্ববিদ্যালয় যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করেছে।

উদ্বোধনী বক্ত্তৃতায় গত পঞ্চাশ বছরে ভারতে যে উল্লেখযোগ্য পরিবর্তনগুলি সাধিত হয়েছে, তা তুলে ধরেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি জোর দিয়ে বলেছেন, এই পরিবর্তনগুলি পুলিশ বাহিনীর প্রকৃতি এবং কার্যকারিতার পরিবর্তনের প্রয়োজন মিটিয়েছে। আরও অন্তর্দৃষ্টি প্রদান করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উল্লেখ করেছেন, গত এক দশকে, দেশ সবচেয়ে সংঘাত-প্রবণ অঞ্চলে হিংসা হ্রাসে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। তিনি জম্মু ও কাশ্মীর, উত্তর পূর্ব এবং নকশাল প্রভাবিত অঞ্চলে ৭০ শতাংশ হিংসা হ্রাসের উল্লেখ করেছেন।

Releated Posts

বিশ্বজুড়ে প্রতিধ্বনিত হয়েছে মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা গোটা বিশ্বে প্রতিধ্বনিত হয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Sep 14, 2026

গুজরাটে হিন্দি বলা হয় না, তবু ভাষা কখনও বাধা হয়ে দাঁড়ায়নি: অমিত শাহ

মুম্বই, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটে হিন্দি বলা হয় না, সেখানে গুজরাটি ভাষাই প্রচলিত। কিন্তু জাতীয় স্তরে দায়িত্ব পাওয়ার…

ByByNews Desk Sep 14, 2026

বঙ্গে তল্লাশি অভিযানে পুলিশকে লক্ষ্য করে বোমা হামলা, গুরুতর জখম এএসআই

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় বেআইনি জুয়ার আসরে তল্লাশি চালাতে গিয়ে দুষ্কৃতীদের ছোড়া দেশি বোমায় গুরুতর…

ByByNews Desk Sep 14, 2026

ডিসেম্বর পর্যন্ত নেপালকে দিনে ১৮ ঘণ্টা বিদ্যুৎ দেবে ভারত

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভয়াবহ আকস্মিক বন্যায় নেপালের জলবিদ্যুৎ প্রকল্পগুলির ব্যাপক ক্ষয়ক্ষতির পর দেশটির বিদ্যুৎ চাহিদা মেটাতে আগামী…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top