News Flash

  • Home
  • ত্রিপুরা
  • তেলিয়ামুড়ায় শিক্ষককে মারধরের ঘটনায় রাজধানীতে ছাত্রছাত্রীদের প্রতিবাদ 
Image

তেলিয়ামুড়ায় শিক্ষককে মারধরের ঘটনায় রাজধানীতে ছাত্রছাত্রীদের প্রতিবাদ 

আগরতলা, ১৮ নভেম্বর : তেলিয়ামুড়ার কৃষ্ণপুর হাইস্কুলে একজন কম্পিউটার শিক্ষককে মারধর করার ঘটনাকে কেন্দ্র করে রাজ্য জুড়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। প্রতিবাদে সামিল হয়েছে কোমলমতি ছাত্র-ছাত্রীরাও। শিক্ষককে মারধরের প্রতিবাদে আগরতলা শহরের ইন্দ্রনগরের শিক্ষা নিকেতন স্কুলের ছাত্রছাত্রীরা এক প্রতিবাদ কর্মসুচি পালন করেছে।

তেলিয়ামুড়া কৃষ্ণপুর হাই স্কুলে  ছাত্র ছাত্রীদের দ্বারা আক্রান্ত হন কম্পিউটার শিক্ষক বিপুল বিশ্বাস। বিপুল বিশ্বাসের উপর এধরনের আক্রমণের নিন্দা জানিয়ে আগরতলা ইন্দ্রনগরের শিক্ষা নিকেতনের সপ্তম শ্রেণীর ছাত্ররা প্রতিবাদ করলো পোষ্টার হাতে নিয়ে। তাদের পোস্টারে লেখা “আমাদের ক্ষমা করে দিন বিপুল স্যার, আপনার শরীরে হাত তোলা আমাদের অন্যায় হয়েছে। আমরা একলব্যর মতো শিষ্য হতে পারেনি।” কোমলমতি ছাত্রদের এ ধরনের প্রতিবাদী ভূমিকা ঘিরে বিভিন্ন মহলে রীতিমতো কৌতূহলের সৃষ্টি হয়েছে।

উল্লেখ্য, তেলিয়ামুড়া কৃষ্ণপুর হাই স্কুলের কম্পিউটার শিক্ষক বিপুল বিশ্বাসকে এক ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ এনে ছাত্রছাত্রীরা বেধড়ক মারধোর করেছে। কিন্তু এভাবে এক অভিযোগের ভিত্তিতে শিক্ষককে মারধোর করার ঘটনায় গোটা রাজ্যজুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

Releated Posts

মধুপুর বাজারে আগুনে পুড়ে ছাই মিষ্টির দোকান, প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতির দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: সিপাহীজলা জেলার মধুপুর পূর্ব বাজারে অগ্নিকাণ্ডে একটি মিষ্টির দোকান সম্পূর্ণ পুড়ে যাওয়ার ঘটনায়…

ByByReshmi Debnath Jul 31, 2026

গোমতী জেলা হাসপাতাল পরিদর্শনে বিধায়ক-জেলাশাসক, স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে জোর

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৩১ জুলাই: গোমতী জেলা হাসপাতালের স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়ন এবং পরিকাঠামোগত উন্নয়নকে আরও শক্তিশালী করার লক্ষ্যে…

ByByReshmi Debnath Jul 31, 2026

১০ আগস্টের জেলভরো আন্দোলনের সমর্থনে ডুকলিতে সিপিআই(এম)-এর বিক্ষোভ মিছিল, কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে সরব নেতৃত্ব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: আগামী ১০ আগস্ট ঘোষিত জেলভরো আন্দোলন সফল করার লক্ষ্যে শুক্রবার সিপিআই(এম)-এর ডুকলি মহকুমা কমিটির…

ByByReshmi Debnath Jul 31, 2026

উচ্চ আদালতের শুনানির পর এয়ারপোর্ট থানার মহিলা এসআই যমুনা রায় বরখাস্ত, মামলার পরবর্তী শুনানি ৬ আগস্ট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: অভিযোগকারিণীকে মামলা প্রত্যাহারের জন্য হুমকি দেওয়ার অভিযোগে এয়ারপোর্ট থানার মহিলা সাব-ইন্সপেক্টর (এসআই) যমুনা রায়কে…

ByByReshmi Debnath Jul 31, 2026
Scroll to Top