News Flash

  • Home
  • প্রধান খবর
  • মণিপুরে পাঁচটি জঙ্গি বাংকার ধ্বংস যৌথ বাহিনীর, সীমান্ত এলাকায় জোরদার অভিযান
Image

মণিপুরে পাঁচটি জঙ্গি বাংকার ধ্বংস যৌথ বাহিনীর, সীমান্ত এলাকায় জোরদার অভিযান

ইমফল, ১৮ নভেম্বর (হি.স.) : মণিপুরে জঙ্গিদের পাঁচটি বড়সড় বাংকার ধ্বংস করে দিয়েছে যৌথ বাহিনী। পাশপাশি রাজ্যে শান্তি ও স্থিতিশীলতা পুনরুদ্ধারের চলমান প্রচেষ্টার অংশ হিসেবে যৌথ নিরাপত্তা বাহিনী মণিপুরের পার্বত্য ও উপত্যকা জেলার প্রান্তিক ও ঝুঁকিপূর্ণ অঞ্চলে ব্যাপক তালাশি অভিযান চালিয়েছে।

রাজ্য পুলিশের সদর দফতর সূত্রে জানা গেছে, যৌথ নিরাপত্তা বাহিনী কাংপোকপি জেলার আইগেজাং এবং লোইচিং-এর মধ্যবর্তী পাহাড়ে সশস্ত্র জঙ্গিদের ব্যবহৃত পাঁচটি বাংকার, দুটি ব্যারাক এবং একটি স্নানঘর ভেঙে তছনছ করে দিয়েছে।

বাংকার এবং ব্যারাক থেকে ইনসাসের খালি কেস, ১২ বোরের খালি এক কেস, ১১টি এসএলআর (৭.৬২ মিমি) খালি কেস সহ বেশ কিছু গোলাবারুদ, জামাকাপড়, জুতা, ছয়টি সামরিক টি-শার্ট, এক জোড়া হানটিং শু (জুতা) এবং নগদ টাকা উদ্ধার করা হয়েছে। এছাড়া একটি পুল-থ্রু, কনভার্টার সহ একটি সোলার প্ল্যাট, ২৮টি কম্বল, আটটি মশারি, একটি কাঠের খাট এবং বিভিন্ন মুদি ও রান্নাঘরের সামগ্রী উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী।

Releated Posts

আরজি কর কাণ্ডের নির্যাতিতার মাকে প্রার্থী করা মহিলাদের সুরক্ষায় বিজেপির প্রতিশ্রুতির প্রমাণ: প্রধানমন্ত্রীর দাবি

কলকাতা, ২৬ এপ্রিল (আইএএনএস): আরজি কর মেডিক্যাল কলেজ কাণ্ডের নির্যাতিতার মাকে প্রার্থী করা পশ্চিমবঙ্গে মহিলাদের নিরাপত্তার প্রতি বিজেপির…

ByByNews Desk Apr 26, 2026

ভারতের চিজ বিশ্বমঞ্চে ছাপ ফেলছে, ‘ভারতের স্বাদ পৌঁছচ্ছে বিশ্বে’: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৬ এপ্রিল (আইএএনএস): ভারতের দুগ্ধশিল্প আন্তর্জাতিক স্তরে দ্রুত এগোচ্ছে এবং ভারতীয় চিজ বিশ্বজুড়ে জনপ্রিয়তা পাচ্ছে—এ কথা জানালেন…

ByByNews Desk Apr 26, 2026

কালপাক্কম ফাস্ট ব্রিডার রিঅ্যাক্টরের ‘ক্রিটিক্যালিটি’ ঐতিহাসিক মাইলফলক: প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২৬ এপ্রিল (আইএএনএস): তামিলনাড়ুর কালপাক্কমে দেশের স্বদেশি প্রযুক্তিতে নির্মিত প্রোটোটাইপ ফাস্ট ব্রিডার রিঅ্যাক্টরের ‘ক্রিটিক্যালিটি’ অর্জনকে ভারতের পারমাণবিক…

ByByNews Desk Apr 26, 2026

পুনর্নবীকরণযোগ্য শক্তিতে বিশ্বে চতুর্থ স্থানে ভারত, দ্রুত সম্প্রসারণে জোর: প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২৬ এপ্রিল (আইএএনএস): পুনর্নবীকরণযোগ্য শক্তির ক্ষেত্রে ভারতের দ্রুত অগ্রগতির কথা তুলে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, বায়ুশক্তি…

ByByNews Desk Apr 26, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top