News Flash

  • Home
  • মুখ্য খবর
  • (আপডেট) রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু আগরতলার গেদু মিয়াঁ মসজিদ পরিদর্শন করেন
Image

(আপডেট) রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু আগরতলার গেদু মিয়াঁ মসজিদ পরিদর্শন করেন

আগরতলা, ১৮ নভেম্বর : রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু বলেছেন, ত্রিপুরায় পর্যটন শিল্পের উত্তম সম্ভাবনা রয়েছে, এই সম্ভাবনাগুলোকে কাজে লাগাতে হবে।  রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু আজ আগরতলার শিবনগরে গেদু মিয়াঁ মসজিদ পরিদর্শন করার সময় একথা বলেন।  ত্রিপুরার ঐতিহ্যবাহী এই মসজিদটি রাজ্যের পর্যটন নিগমের তৈরী করা পর্যটন মানচিত্রেও রয়েছে বলে তিনি উল্লেখ করেন| পর্যটকদের আকর্ষণের জন্য এই মসজিদের সংস্কার দরকার বলে তিনি অভিমত ব্যক্ত করেন।

আজকের এই পরিদর্শনকালে রাজ্যপাল মসজিদের অভ্যন্তর ও বাইরের সব কিছু ঘুরে দেখেন। মসজিদের ইতিহাস ও এর সংস্কার সম্পর্কিত বিষয় নিয়ে তিনি মসজিদের কর্তৃপক্ষের সঙ্গে মত  বিনিময় করেন। মসজিদের কোনও কোনও অংশ অবিলম্বে সংষ্কার প্রয়োজন বলে মসজিদের কর্তৃপক্ষ তাঁকে জানান। তিনি জানান,  রাজ্যের নীরমহল, রুদ্রসাগর,  ছবিমুড়া, গোমতী নদী ও এখানকার সবুজ বনানী পর্যটকদের কাছে খুবই আকর্শনীয়। তবে এসব পর্যটন কেন্দ্রের আরও প্রচার প্রসার প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন। 

রাজ্যপাল বলেন পর্যটন একটি বড় ধরনের শিল্প।পর্যটনের সঙ্গে যুক্ত হোটেল,  রেস্ট্রুরেন্ট, যানবাহন ইত্যাদির মাধ্যমে প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে বহু লোকের কর্ম সংস্থান হয়।  গেদুমিঁয়া মসজিদ পরিদর্শন কালে রাজ্যপালের সাথে উপস্থিত ছিলেন রাজ্য সংখ্যালঘু উন্নয়ন নিগমের চেয়ারম্যান জসীম উদ্দীন,  রাজ্য ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান মবস্বর আলী, গেদুমিঁয়া মসজিদ কমিটির অন্যান্য কর্মকর্তাগন প্রমুখ। 

Releated Posts

ধনপুরে বিজেপির বৈঠক:  এলাকার জনগণের সমস্যার কথা শুনে সমাধানের আশ্বাস দেওয়ার বার্তা প্রতিমা ভৌমিকের

কাঁঠালিয়া, ১৬ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে বুধবার ধনপুর বিধানসভা এলাকার পাঁচটি এডিসি ভিলেজের বিজেপি কার্যকর্তাদের…

ByByReshmi Debnath Sep 16, 2026

সরকারের সমালোচনা করলেই সংবাদমাধ্যমের কণ্ঠরোধ করা হয় : জিতেন্দ্র

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: সরকারের সমালোচনা এবং জনস্বার্থের বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন তুললেই সংবাদমাধ্যমের কণ্ঠরোধের চেষ্টা করা হয়। সম্প্রতি…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

পুরসভা নির্বাচন ২০২৬: ১৭ সেপ্টেম্বর খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ, চূড়ান্ত তালিকা ২৫ সেপ্টেম্বর

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ২০২৬ সালের ত্রিপুরা পুরসভা নির্বাচনকে সামনে রেখে ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত করার সময়সূচি প্রকাশ করল ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

ভিলেজ কমিটি ভোটে নিরাপত্তা জোরদার, ত্রিপুরায় ৭৪ কোম্পানি সিআরপিএফ মোতায়েন

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের অধীন আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে রাজ্যে নিরাপত্তা…

ByByTaniya Chakraborty Sep 16, 2026
Scroll to Top