কলকাতা, ১৭ নভেম্বর (হি. স.) : আর জি কর ইস্যুতে সোমবার স্বাস্থ্যভবনে অভিযানের ডাক। মেডিক্যাল সার্ভিস সেন্টার ও সার্ভিস ফোরাম এবং নার্সেস ইউনিটি – এই তিন সংগঠনের তরফে সল্টলেকের স্বাস্থ্যভবনে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। এম এস সি’র পক্ষে রাজ্য সম্পাদক ডা. বিপ্লব চন্দ্র এক বিবৃতিতে এই খবর জানিয়েছেন। তিনি বলেন, মেডিক্যাল কলেজগুলোতে দুর্নীতি ও থ্রেট কালচারের দীর্ঘ দুর্বৃত্তায়নের চরমে ফলশ্রুতিতেই অভয়ার ভয়াবহ হত্যাকাণ্ড। এরপরেও থ্রেট কালচারের মাথাদের বাঁচাতে ব্যস্ত রাজ্য প্রশাসন। এর প্রতিবাদেই এই অভিযান। উল্লেখ্য, কলকাতা হাইকোর্টে এই সংক্রান্ত মামলার পরদিন শুনানি রয়েছে। সার্ভিস ডক্টর’স ফোরাম এর পক্ষে সাধারণ সম্পাদক ডা. সজল বিশ্বাস ও নার্সেস ইউনিটির সম্পাদিকা ভাস্বতী মুখার্জি এই ডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত থাকবেন।

আর জি কর ইস্যুতে স্বাস্থ্যভবনে বিক্ষোভ কর্মসূচির ডাক তিন সংগঠনের
Releated Posts
বিশ্বের উদ্ভাবন সহযোগী হতে চায় ভারত: পীযূষ গোয়াল
নিস/নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): উদীয়মান প্রযুক্তির ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা আরও গভীর করে বিশ্বের উদ্ভাবন সহযোগী (ইনোভেশন পার্টনার) হিসেবে…
গ্বালিয়রের তিঘরা বাঁধে ডুবে মৃত্যু দুই এমবিবিএস পড়ুয়ার, ১৭ ঘণ্টা পর উদ্ধার দ্বিতীয় দেহ
গ্বালিয়র, ১৪ জুন (আইএএনএস): দীর্ঘ ১৭ ঘণ্টার উদ্ধার অভিযানের পর মধ্যপ্রদেশের গ্বালিয়রের তিঘরা বাঁধে ডুবে যাওয়া দ্বিতীয় এমবিবিএস…
দীর্ঘক্ষণ বিদ্যুৎ বিভ্রাট নিয়ে তামিলনাড়ু সরকারকে নিশানা ডিএমকের, অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবি
চেন্নাই, ১৪ জুন (আইএএনএস): রাজ্যের বিভিন্ন প্রান্তে দীর্ঘ সময় ধরে চলা বিদ্যুৎ বিভ্রাটের ঘটনায় তামিলনাড়ুর টিভিকে-নেতৃত্বাধীন সরকারকে তীব্র…
মূল অভিযুক্ত গ্রেপ্তারের পর উগ্রপন্থা-গুপ্তচরবৃত্তি চক্রের তদন্তে জোর মধ্যপ্রদেশ এটিএসের
নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): কথিত উগ্রপন্থী কার্যকলাপ ও বিদেশি শক্তির সঙ্গে যোগাযোগের অভিযোগে তদন্ত আরও জোরদার করেছে মধ্যপ্রদেশের…


















