News Flash

  • Home
  • প্রধান খবর
  • হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, ডিআরডিও-র সাফল্যে খুশি প্রতিরক্ষা মন্ত্রী 
Image

হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, ডিআরডিও-র সাফল্যে খুশি প্রতিরক্ষা মন্ত্রী 

নয়াদিল্লি, ১৭ নভেম্বর (হি.স.): দূরপাল্লার হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ডিআরডিও। যা দেশের সামরিক শক্তিকে কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এই পরীক্ষার জন্য ডিআরডিও-কে অভিনন্দন জানিয়েছেন। ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও) দ্বারা দেশীয় প্রযুক্তিতে তৈরি মিসাইলটি ১৬ নভেম্বর (শনিবার) ওডিশার ডক্টর এ পি জে আবদুল কালাম দ্বীপ থেকে উৎক্ষেপণ করা হয়েছিল। এই ক্ষেপণাস্ত্রটি সশস্ত্র বাহিনীর জন্য ১৫০০ কিলোমিটারের বেশি রেঞ্জের জন্য বিভিন্ন পেলোড বহন করার জন্য ডিজাইন করা হয়েছে। এই সফল টেস্টের পরে ভারত উন্নত সামরিক প্রযুক্তির অধিকারী দেশগুলির একটি নির্বাচিত দলে যোগ দিয়েছে বলে রাজনাথ সিং জানিয়েছেন।

প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এক্স হ্যান্ডেলে লেখেন, ‘ওড়িশা উপকূলে এপিজে আব্দুল কালাম দ্বীপ থেকে দূরপাল্লার হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের ফ্লাইট ট্রায়াল সফলভাবে পরিচালনা করে ভারত একটি বড় মাইলফলক অর্জন করেছে। এটি একটি ঐতিহাসিক মুহূর্ত এবং এই উল্লেখযোগ্য সাফল্য আমাদের দেশকে নির্বাচিতদের গ্রুপে রেখেছে, যাদের এই ধরনের উন্নত সামরিক প্রযুক্তির সক্ষমতা রয়েছে।’

Releated Posts

বিশ্বজুড়ে এআই ঝুঁকির মধ্যেও শক্তিশালী অবস্থানে ভারত: আরবিআই গভর্নর

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): উন্নত অর্থনীতির দেশগুলিতে কৃত্রিম বুদ্ধিমত্তা-সম্পর্কিত অতিমূল্যায়িত সম্পদের দরপতন হলে ভারত উপকৃত হতে পারে। এর…

ByByNews Desk Oct 3, 2026

ফর্ম-৭ আবেদন নিয়ে এফআইআর প্রত্যাহারের দাবি, কর্ণাটকের ডিজিপি-আইজিপি-র দ্বারস্থ বিজেপি

বেঙ্গালুরু, ৩ অক্টোবর (আইএএনএস): ভোটার তালিকায় নাম সংক্রান্ত আপত্তি জানাতে ফর্ম-৭ জমা দেওয়ার অভিযোগে বিজেপি কর্মীদের বিরুদ্ধে দায়ের…

ByByNews Desk Oct 3, 2026

কর্ণাটকের খরায় দ্রুত হস্তক্ষেপের দাবি, মোদীকে চিঠি খাড়গের

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): কর্ণাটকে ভয়াবহ খরা পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ব্যক্তিগত ও…

ByByNews Desk Oct 3, 2026

মোদী সরকারের ঐতিহাসিক সাফল্য, তুরস্ক থেকে মাদক পাচার চক্রের ‘কিংপিন’ নবপ্রীত সিংকে ফেরানোয় শাহর প্রশংসা

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): তুরস্ক থেকে মাদক পাচার চক্রের অন্যতম প্রধান অভিযুক্ত নবপ্রীত সিংকে ভারতে ফিরিয়ে আনার ঘটনাকে…

ByByNews Desk Oct 3, 2026
Scroll to Top