News Flash

  • Home
  • মুখ্য খবর
  • “হৃদয়বিদারক”, ঝাঁসি মেডিকেল কলেজে অগ্নিকাণ্ডে ব্যথিত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী  
Image

“হৃদয়বিদারক”, ঝাঁসি মেডিকেল কলেজে অগ্নিকাণ্ডে ব্যথিত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী  

নয়াদিল্লি, ১৬ নভেম্বর (হি.স.): উত্তর প্রদেশের ঝাঁসি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০টি শিশুর মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামাজিক মাধ্যমে এক শোকবার্তায় রাষ্ট্রপতি লিখেছেন, “উত্তর প্রদেশের ঝাঁসির মহারানি লক্ষ্মীবাঈ মেডিকেল কলেজে বেশ কয়েকটি নবজাতকের মৃত্যুর খবর অত্যন্ত হৃদয়বিদারক। ঈশ্বর শোকসন্তপ্ত পিতামাতা এবং পরিবারকে এই কষ্টকর আঘাত সহ্য করার শক্তি দিন। আমি আহত নবজাতকদের, দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করছি।”

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শোকবার্তায় জানিয়েছেন, “উত্তরপ্রদেশের ঝাঁসি মেডিকেল কলেজে আগুন লাগার ঘটনা হৃদয়বিদারক। যারা নিজেদের নিষ্পাপ সন্তানদের হারিয়েছেন তাদের প্রতি আমার গভীর সমবেদনা। রাজ্য সরকারের তত্ত্বাবধানে স্থানীয় প্রশাসন ত্রাণ ও উদ্ধারের জন্য সম্ভাব্য সব রকমের চেষ্টা করছে।” প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছেন, ঝাঁসি মেডিকেল কলেজে অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে দেওয়া হবে।

Releated Posts

সোহম পালের চিকিৎসায় পিএমএনআরএফ থেকে ৫০ হাজার টাকা সহায়তা মঞ্জুর, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ সাংসদ বিপ্লবের

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: রামনগর নিবাসী সোহম পালের উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে ৫০ হাজার টাকা…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

শিক্ষককে ঘিরে ছাত্র-নিগ্রহের অভিযোগে কড়া মাদ্রাসা কমিটি, আলোচনার পর অভিযোগ প্রত্যাহার

কৈলাসহর, ১৫ সেপ্টেম্বর: দারুন কুরআন ফুলবাড়িকান্দি বড়খলা হাফিজিয়া মাদ্রাসার এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে শারীরিকভাবে প্রহার করার অভিযোগকে কেন্দ্র…

ByByReshmi Debnath Sep 15, 2026

স্বর্ণের চেইন ও বিভিন্ন সামগ্রী চুরি, গ্রেফতার গৃহকর্মী

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আখাউড়া রোড এলাকায় একটি বাড়ি থেকে স্বর্ণের চেইন ও বিভিন্ন কসমেটিক সামগ্রী চুরির অভিযোগে এক…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

শুধু পুজো করলে চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে: সাংসদ বিপ্লব

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  ‘শুধু পুজো করলেই চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে’—এই বার্তা দিয়ে প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top