News Flash

  • Home
  • দেশ
  • ঝাঁসি মেডিকেল কলেজে আগুনে ১০টি শিশুর মৃত্যু, ১২ ঘণ্টার মধ্যে রিপোর্ট তলব
Image

ঝাঁসি মেডিকেল কলেজে আগুনে ১০টি শিশুর মৃত্যু, ১২ ঘণ্টার মধ্যে রিপোর্ট তলব

ঝাঁসি, ১৬ নভেম্বর (হি.স.): উত্তর প্রদেশের ঝাঁসি মেডিকেল কলেজের নিওনেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিটে (এনআইসিইউ) ভয়াবহ আগুন লেগে মৃত্যু হয়েছে ১০টি শিশুর। শুক্রবার রাতে ঝাঁসির মহারানি লক্ষ্মীবাঈ মেডিকেল কলেজ ও হাসপাতালের নিওনেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিটে আগুন লাগে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, শর্টসার্কিট থেকেই হাসপাতালের শিশু বিভাগে আগুন লেগেছে।

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মৃত শিশুদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। শনিবার সকালে মুখ্যমন্ত্রীর দফতর থেকে জানানো হয়েছে, “মুখ্যমন্ত্রীর নির্দেশে, অগ্নিকাণ্ডে মারা যাওয়া নবজাতক শিশুদের বাবা-মাকে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে ৫ লক্ষ টাকা এবং আহতদের পরিবারকে ৫০ হাজার টাকা সহায়তা দেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রী ঝাঁসির বিভাগীয় কমিশনার এবং ডিআইজিকে ১২ ঘণ্টার মধ্যে এই ঘটনার বিষয়ে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।”

শুক্রবার রাতেই ঝাঁসি মেডিকেল কলেজ ও হাসপাতালে পৌঁছন উত্তর প্রদেশের উপ-মুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক। তিনি বলেছেন, “এই ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে…স্থানীয় প্রশাসনকে ২৪ ঘণ্টার মধ্যে তদন্ত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। ১০টি নবজাতক শিশু মারা গিয়েছে, ৭টি দেহ শনাক্ত করা হয়েছে, ৩টি এখনও শনাক্ত করা হয়নি, প্রয়োজনে ডিএনএ পরীক্ষা করা হবে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, এটি অক্সিজেন কনসেনট্রেটরের ভিতরে শর্ট সার্কিটের ঘটনা। আমি নিজে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি এবং আমরা ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আছি।”

আগুনে মারা যাওয়া এক নবজাতকের স্বজনরা বলেছেন, “আমাদের নবজাতককে এখানে একমাস ধরে ভর্তি করানো হয়েছিল। গতকাল অপারেশনের পর সেখানে (এনসিআইইউ) শিশুটিকে ভর্তি করা হয়। গতকাল রাত ১০টা নাগাদ আগুন লাগে, আমরা ছুটে যাই। শিশুটিকে বের করার জন্য কিন্তু আমাদের আটকে দেওয়া হয়। পরে আমরা অনেকক্ষণ খোঁজাখুঁজি করেও শিশুটিকে খুঁজে পাইনি, পরে আমাদের জানানো হয়, আমাদের শিশুটি আগুনে পুড়ে মারা গেছে।

Releated Posts

মোদির নেতৃত্ব, দূরদর্শিতা ও অঙ্গীকারেই সফল ব্রিকস সম্মেলন: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্ব, দূরদর্শিতা ও অঙ্গীকারের কারণেই নয়াদিল্লিতে আয়োজিত ১৮তম ব্রিকস সম্মেলন অত্যন্ত…

ByByNews Desk Sep 14, 2026

ভারত-কানাডার দ্বিপাক্ষিক সহযোগিতা ও ইউক্রেন পরিস্থিতি নিয়ে জয়শঙ্কর-আনন্দের আলোচনা

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও কানাডার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার পাশাপাশি ইউক্রেনের পরিস্থিতি নিয়ে সোমবার…

ByByNews Desk Sep 14, 2026

ব্রিকসের নৈশভোজের মেনু নিয়ে রাহুলের পোস্টে বিজেপির ক্ষোভ, পাশে সমাজবাদী পার্টি

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকস শীর্ষ সম্মেলনের নৈশভোজের মেনু নিয়ে কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর…

ByByNews Desk Sep 14, 2026

হায়দরাবাদে নাবালিকাকে মাদক খাইয়ে যৌন নির্যাতনের অভিযোগ, ৯ জন গ্রেফতার

হায়দরাবাদ, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): হায়দরাবাদের কাছে মেদচল-মালকাজগিরি জেলায় ১৬ বছরের এক নাবালিকাকে মাদক খাইয়ে অপহরণ করে তিন দিন…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top