News Flash

  • Home
  • প্রধান খবর
  • ভস্মীভূত বহু গাড়ি ও বাইক; পুলিশকে হামলা, নির্দল প্রার্থী নরেশ মীনা গ্রেফতার
Image

ভস্মীভূত বহু গাড়ি ও বাইক; পুলিশকে হামলা, নির্দল প্রার্থী নরেশ মীনা গ্রেফতার

টঙ্ক, ১৪ নভেম্বর (হি.স.): উপনির্বাচন ঘিরে উত্তপ্ত হয়ে উঠল রাজস্থানের টঙ্ক জেলা। হিংসাত্মক ঘটনায় বৃহস্পতিবার নির্দল প্রার্থী নরেশ মীনাকে গ্রেফতার করল পুলিশ। বুধবার উপনির্বাচনের ভোটগ্রহণ চলাকালীন উপ-মহাকুমা শাসককে চড় মেরেছিলেন তিনি। পুলিশ গ্রেফতার করতে গেলে রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন মীনার সমর্থকরা। রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। আগুন ধরিয়ে দেওয়া হয় গাড়িতে। ছোড়া হয় পাথর। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ব্যবহার করে পুলিশ।

ঘটনার সূত্রপাত বুধবার, সম্রাবতা গ্রামে মীনাকে গ্রেফতার করতে যায় পুলিশ। তাঁর বিরুদ্ধে অভিযোগ, পোলিংবুথের বাইরে উপ-মহাকুমা শাসক অমিত চৌধুরীকে চড় মারেন ওই নির্দল প্রার্থী। ওই ঘটনাটি ক্যামেরাবন্দিও হয়েছে। সরকারি আধিকারিককে নিগ্রহের দায়ে মীনাকে গ্রেফতার করতে গেলে তাঁর সমর্থকরা হামলা করে। গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। পাথর ছোড়া হয় পুলিশকে লক্ষ্য করে। আজমেঢ় রেঞ্জের আইজি ওমপ্রকাশ জানান, এই ঘটনায় অন্তত ৬০ জনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার হওয়ার আগে দেওলি-উনিয়ারা বিধানসভা কেন্দ্রের নির্দল প্রার্থী নরেশ মীনা বলেছেন, “সকাল ৯টায় আমি খবর পেলাম, এই গ্রামটি নির্বাচন বয়কট করেছে। অফিসারে জোরে দু’জন ভোট দেন। আমি যখন জনগণকে অনুরোধ করলাম ভোট দেওয়ার জন্য, আমাকে বলা হল কালেক্টর এসে তাদের আশ্বস্ত না করা পর্যন্ত তারা প্রত্যাহার করবে না। পুরো প্রশাসন বিজেপি প্রার্থীর জয় নিশ্চিত করতে বিজেপি সরকারের নির্দেশে কাজ করছিল। এসডিএম জোর করে হুমকি দিয়ে তিনজনকে ভোট দিতে বাধ্য করেন। আমি বুথ কর্মীদের জিজ্ঞাসা করলাম, কে এই কাজ করেছে, তারা এসডিএমের নাম নিয়েছে, তাই আমি তাকে থাপ্পড় মেরেছি… এর পরেও আমি আমার প্রতিবাদ চালিয়ে গেলাম এবং প্রশাসনের কেউ না থাকায় সম্পূর্ণভাবে হেরে গেলাম বুথে এসেছিল।”

টঙ্ক-এর এসপি বিকাশ সাংওয়ান বলেছেন, “আমরা কৌশলগতভাবে যোগাযোগ করব। আমরা তাকে আত্মসমর্পণ করতে এবং আইন হাতে না নেওয়ার অনুরোধ করব।” নরেশ মীনা বলেন, তিনি আত্মসমর্পণ করবেন না। পরে অবশ্য বিশাল পুলিশ বাহিনী তাঁকে সম্রাবতা গ্রাম থেকে গ্রেফতার করেছে। বিকাশ সাংওয়ান বলেছেন, “তাঁকে আইন হাতে না নিয়ে আত্মসমর্পণ করতে বলা হয়েছে। প্রাথমিকভাবে সে আত্মসমর্পণ করতে রাজি হয়নি, কিন্তু পুলিশ বাহিনী দেখে রাজি হয়। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় অভিযোগ আনা হবে। পুরনো রেকর্ড খোলা হবে এবং গ্রেফতার করা হবে। এই মামলায় ৫০-৬০ জনকে গ্রেফতার করা হয়েছে।”

Releated Posts

ভারত-ইতালি দ্বিপাক্ষিক সম্পর্ক আরও চ্যালেঞ্জিং পর্যায়ে প্রবেশ করছে: রিপোর্ট

রোম, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে বাণিজ্য চুক্তি স্বাক্ষরের দিকে এগিয়ে যাওয়ার মধ্যেই ভারত…

ByByNews Desk Sep 20, 2026

‘শাহের প্ররোচনায় ভোটার ছাঁটাই’: এসআইআর নিয়ে কংগ্রেসের অভিযোগ

নয়াদিল্লি, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): চলমান ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা স্পেশাল ইনটেনসিভ রিভিশন-এর মাধ্যমে বড় সংখ্যায় ভোটারের নাম বাদ…

ByByNews Desk Sep 20, 2026

‘কংগ্রেস এখন কমেডিয়ান ও জোকারদের দলে পরিণত হয়েছে’: কিরেন রিজিজুর কটাক্ষ

নয়াদিল্লি, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের ইন্দোরে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর ‘ছাত্রোঁ কি গুঞ্জ’ কর্মসূচিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির…

ByByNews Desk Sep 20, 2026

৭-৮ শতাংশ প্রবৃদ্ধি ধরে রাখতে মোট দেশীয় সঞ্চয়ের হার ৩৮-৪০ শতাংশে উন্নীত করা প্রয়োজন: এন কে সিং

নয়াদিল্লি, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): ‘বিকশিত ভারত’-এর লক্ষ্যে প্রয়োজনীয় ৭-৮ শতাংশ অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখতে ভারতের মোট দেশীয় সঞ্চয়ের…

ByByNews Desk Sep 20, 2026

মধ্যপ্রদেশে শিক্ষা ব্যবস্থা ও নিয়োগ প্রক্রিয়া নিয়ে সরব রাহুল গান্ধী

ইন্দোর, ১৯ সেপ্টেম্বর(আইএএনএস) : শিক্ষা ব্যবস্থা, পরীক্ষা পদ্ধতি এবং যুব সমাজকে ঘিরে কেন্দ্রীয় সরকারের নীতির সমালোচনা করলেন লোকসভার…

ByBySandeep Biswas Sep 19, 2026

রূপান্তরমূলক পর্বে ভারত, ২০ বছরে জিডিপি ৩৮ ট্রিলিয়ন ডলারে পৌঁছতে পারে: অজিত ডোভাল

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী দুই দশকে ভারতের অর্থনীতির দ্রুত সম্প্রসারণের সম্ভাবনার কথা তুলে ধরে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা…

ByByNews Desk Sep 19, 2026

ভুয়ো নথি নিয়ে এঝিমালা নৌ অ্যাকাডেমিতে প্রায় এক বছর কাজ, বাংলাদেশি নাগরিক গ্রেফতার

কান্নুর, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): ভুয়ো নথি ব্যবহার করে প্রায় এক বছর ধরে অত্যন্ত নিরাপত্তাবেষ্টিত ইন্ডিয়ান নেভাল অ্যাকাডেমি (আইএনএ),…

ByByNews Desk Sep 19, 2026

ভারতের যুবসমাজের প্রতিভা ও দক্ষতা বিশ্বে আস্থা অর্জন করেছে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের যুবসমাজের প্রতিভা ও দক্ষতা বিশ্বের আস্থা অর্জন করেছে এবং দেশের উদ্ভাবক, উদ্যোক্তা ও…

ByByNews Desk Sep 19, 2026

প্যারিস সিওপি২১-এর সব প্রতিশ্রুতি নির্ধারিত সময়ের আগেই পূরণ করেছে ভারত: মোদি

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শনিবার দাবি করেছেন, জি২০-র মধ্যে ভারতই একমাত্র দেশ, যারা প্যারিস সিওপি২১…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top