News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ১৪-১৫ নভেম্বর দুদিনের রাজ্য সফরে আসবেন কেন্দ্রীয় ডোনার মন্ত্রী
Image

১৪-১৫ নভেম্বর দুদিনের রাজ্য সফরে আসবেন কেন্দ্রীয় ডোনার মন্ত্রী

আগরতলা, ১২ নভেম্বর : কেন্দ্রীয় যোগাযোগ ও  উত্তর পূর্বাঞ্চল  উন্নয়ন মন্ত্রী (ডোনার) জ্যোতিরাদিত্য এম সিন্ধিয়া আগামী ১৪-১৫ নভেম্বর দুদিনের রাজ্য সফরে আসবেন। ১৪ নভেম্বর সন্ধ্যায় তিনি আগরতলা পৌঁছবেন। পরদিন, ১৫ নভেম্বর সকালে আগরতলায় জনজাতীয় গৌরব দিবস অনুষ্ঠানে যোগ দেবেন এবং সেদিনই পরে মুখ্যমন্ত্রী অধ্যাপক (ড.) মানিক সাহার সাথে পর্যালোচনা বৈঠক করবেন।

কেন্দ্রীয় যোগাযোগ ও  উত্তর পূর্বাঞ্চল  উন্নয়ন মন্ত্রী (ডোনার) শ্রী সিন্ধিয়া আগামীকাল, ১৩ নভেম্বর থেকে  উত্তর পূর্বের রাজ্যগুলিতে তিন দিনের সফরে আসছেন। এই সফরকালে শ্রী সিন্ধিয়া অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মিজোরাম ও ত্রিপুরা সফরে গিয়ে রাজ্যগুলোর মুখ্যমন্ত্রীদের সাথে পর্যালোচনা বৈঠক করবেন।

শ্রী সিন্ধিয়া ১৫ই নভেম্বর আগরতলা থেকে যাবেন মেঘালয়ে, সেখানে তিনি রি-ভোই জেলায় অনুষ্ঠেয় চেরি ব্লসম ফেস্টিভাল-২০২৪ এ অংশ নেবেন।

Releated Posts

নারীদের সংসদীয় প্রতিনিধিত্বে জোরালো বিতর্ক, সর্বদলীয় ঐকমত্যের আহ্বান ত্রিপুরা বিধানসভায়

আগরতলা, ৩০ এপ্রিল : ত্রিপুরা বিধানসভার একদিনের বিশেষ অধিবেশন বৃহস্পতিবার নারীদের সংসদীয় প্রতিনিধিত্ব নিয়ে তীব্র কিন্তু তাৎপর্যপূর্ণ আলোচনার…

ByByTaniya Chakraborty Apr 30, 2026

মাটির দেওয়াল ধসে শিশুর মৃত্যু, শোকে স্তব্ধ গ্রাম; সমবেদনা জানালেন মন্ত্রী সুধাংশু

আগরতলা, ৩০ এপ্রিল: উত্তর ত্রিপুরার ফটিকরায়ে এক হৃদয়বিদারক দুর্ঘটনায় প্রাণ হারাল পাঁচ বছরের শিশু। বুধবার সন্ধ্যায় রাধানগর গ্রাম…

ByByTaniya Chakraborty Apr 30, 2026

সীমান্ত এলাকায় ৩৩ কেজি গাঁজা উদ্ধার, তদন্তে পুলিশ

আগরতলা, ৩০ এপ্রিল : সীমান্ত এলাকায় টহলদারির সময় বড়সড় সাফল্য পেল পুলিশ। সোনামুড়া থানাধীন এন সি নগর বর্ডার…

ByByTaniya Chakraborty Apr 30, 2026

ত্রিপুরা বিধানসভায় সুর সম্রাজ্ঞী আশা ভোঁসলে এবং প্রাক্তন মন্ত্রী কার্তিক কন্যা দেববর্মার প্রয়াণে স্মৃতিচারণ

আগরতলা, ৩০ এপ্রিল : ত্রিপুরা বিধানসভার একদিনের বিশেষ অধিবেশনে বৃহস্পতিবার সুর সম্রাজ্ঞী আশা ভোঁসলে এবং প্রাক্তন মন্ত্রী কার্তিক…

ByByTaniya Chakraborty Apr 30, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top