News Flash

  • Home
  • দেশ
  • বাইরে থেকে যন্ত্রাংশ আসছে কলকাতায় অস্ত্রের কারখানায়, দাবি সিপি-র
Image

বাইরে থেকে যন্ত্রাংশ আসছে কলকাতায় অস্ত্রের কারখানায়, দাবি সিপি-র

কলকাতা, ১২ নভেম্বর (হি.স.): বাইরে থেকে যন্ত্রাংশ আসছে কলকাতায় অস্ত্রের কারখানায়। মঙ্গলবার প্রশ্নের উত্তরে সংবাদমাধ্যমে এই দাবি করেন কলকাতা পুলিশের সিপি মনোজ ভার্মা।

তিনি বলেন, “আগে মুঙ্গের থেকে অস্ত্র আনতো, এখন পুলিশের নজর ঘোরাতে ওরা একটা অস্ত্রকেই বিভিন্ন ভাগে নিয়ে আসছে। এর নেপথ্যে কোথাও কারখানা রয়েছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে।”

সিপি জানিয়েছেন, শুধু কলকাতা নয়, জেলাগুলিতেও স্থানীয় চরদের লাগানো হয়েছে। বিশেষত জনবহুল এলাকার প্রতি বাড়তি নজরদারি চালানো হচ্ছে। তদন্তের স্বার্থে এর বেশি কিছু এখনই বলা সম্ভব নয় বলেও জানান সিপি। বডি গার্ডস লাইনে পুলিশের ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠানে এসেছিলেন সিপি। সেখানেই একথা বলেন তিনি।

প্রসঙ্গত, শনিবার সন্ধেয় গোপন সূত্রে খবর পেয়ে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ শিয়ালদহের সুরেন্দ্রনাথ কলেজের পিছনে বৈঠকখানা রোডে এলাকায় তল্লাশি চালায়। গোপন সূত্রে পুলিশ জানতে পারে, মুঙ্গের থেকে অস্ত্র পাচার হচ্ছে কলকাতায়। এরপর শিয়ালদহের ব্যস্ত জায়গায় তল্লাশি চালাতেই উদ্ধার হয় প্রচুর আগ্নেয়াস্ত্র ও কার্তুজ।

Releated Posts

আরডিআই প্রকল্পে অর্থ বরাদ্দ নিয়ে স্বার্থের সংঘাতের অভিযোগ ভিত্তিহীন, সংবাদমাধ্যমের প্রতিবেদন বিভ্রান্তিকর: কেন্দ্র

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): টেকনোলজি ডেভেলপমেন্ট বোর্ড (টিডিবি)-এর মাধ্যমে গবেষণা, উন্নয়ন ও উদ্ভাবন (আরডিআই) প্রকল্পে সংস্থাগুলিকে অর্থ বরাদ্দের…

ByByNews Desk Jul 31, 2026

ঘুষ মামলায় রেলের পণ্য ক্লার্ককে চার বছরের কারাদণ্ড, জরিমানাও করল সিবিআই আদালত

লখনউ, ৩১ জুলাই (আইএএনএস): ঘুষ নেওয়ার মামলায় উত্তরপ্রদেশের রায়বরেলি জেলার দরিয়াপুর জংশন রেলস্টেশনের তৎকালীন গুডস ক্লার্ক দুর্গেশ বাহাদুর…

ByByNews Desk Jul 31, 2026

পূর্ববর্তী তৃণমূল সরকারের সময় লিজে দেওয়া জমির ব্যবহার খতিয়ে দেখবে রাজ্য সরকার

কলকাতা, ৩১ জুলাই (আইএএনএস): পূর্ববর্তী মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সরকারের আমলে বেসরকারি সংস্থাগুলিকে লিজে দেওয়া জমির বর্তমান…

ByByNews Desk Jul 31, 2026

গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের ঘনিষ্ঠদের ১২টি ঠিকানায় ইডির হানা

কলকাতা, ৩১ জুলাই (আইএএনএস): গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক এবং বিধাননগর পুরসভার প্রাক্তন মেয়র সব্যসাচী দত্তের সঙ্গে যুক্ত…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top