News Flash

  • Home
  • মুখ্য খবর
  • স্ত্রীর উপর গুলি চালিয়ে পালিয়ে আসা স্বামী গ্রেফতার, উদ্ধার পিস্তল ও বুলেট 
Image

স্ত্রীর উপর গুলি চালিয়ে পালিয়ে আসা স্বামী গ্রেফতার, উদ্ধার পিস্তল ও বুলেট 

আগরতলা, ১২ নভেম্বর: স্ত্রীর উপর গুলি চালিয়ে আগরতলায় পালিয়ে আসা স্বামীকে হাঁপানিয়া থেকে গ্রেফতার করে আমতলী থানার পুলিশ। সাথে তার কাছ থেকে পিস্তল এবং দুই রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। 

ঘটনার বিবরণে জানা গিয়েছে, আমতলী থানায় খবর আসে কলমচৌড়া থানা এলাকায় বলবীর সিং তার স্ত্রী কবিতা রিয়াংকে গুলি করে আগরতলায় পালিয়ে এসেছে। কবিতা রিয়াং-এর হাতে ও পায়ে গুলি লাগে। তাতে গুরুতর আহত হয়েছেন তিনি।  সেই খবরের ভিত্তিতে অভিযানে নামে আমতলী থানার পুলিশ। পুলিশ হাঁপানিয়া থেকে তাকে আটক করে। তাকে তল্লাশি চালিয়ে পিস্তল এবং দুই রাউন্ড গুলি উদ্ধার করে। পরর্বতী সময়ে তাকে কলমচৌড়া থানার পুলিশের হাতে স্থানান্তর করা হবে। বর্তমানে তার স্ত্রী হাসপাতালে চিকিৎসাধীনে রয়েছেন। 

Releated Posts

রাজ্যে অয়েল পাম চাষ পৌঁছাল ৩,৫০০ হেক্টরের বেশি এলাকায়: মন্ত্রী রতন লাল নাথ

আগরতলা: ত্রিপুরায় ভোজ্য তেল উৎপাদনে স্বনির্ভরতার লক্ষ্যকে সামনে রেখে রাজ্য সরকার অয়েল পামচাষ সম্প্রসারণে একাধিক গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ…

ByByReshmi Debnath Jun 13, 2026

ভাইরাল ভিডিও বিতর্কে বিজেপি নেতার বিরুদ্ধে কড়া সাংগঠনিক ব্যবস্থা, দল থেকে বহিষ্কার স্বপন রায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: অবশেষে প্রতাপগড়ের বুথ সভাপতি স্বপন রায়ের বিরুদ্ধে ব্যবস্থা নিল দল। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া…

ByByReshmi Debnath Jun 13, 2026

প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভারত বিশ্বের অন্যতম প্রধান স্টার্ট আপ কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারত বিশ্বের অন্যতম প্রধান স্টার্ট আপ কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

মাটি ধসে দুই যুবকের মৃত্যু: শোকসন্তপ্ত পরিবারকে ৪ লক্ষ টাকা করে সহায়তা, হাসপাতালে মন্ত্রীর সমবেদনা

আগরতলা, ১৩ জুন:  তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাট মুসলিম বস্তি এলাকায় মাটি ধসের ঘটনায় দুই যুবকের মর্মান্তিক মৃত্যুর পর শোকের…

ByByReshmi Debnath Jun 13, 2026
Scroll to Top