News Flash

  • Home
  • দেশ
  • বিমানে বোমাতঙ্ক, হুমকি বার্তা দমদম বিমানবন্দরে
Image

বিমানে বোমাতঙ্ক, হুমকি বার্তা দমদম বিমানবন্দরে

দমদম, ১০ নভেম্বর ( হি. স.) : হুমকি বার্তা দমদম বিমানবন্দরে। রবিবার বিকেলে কলকাতা থেকে চেন্নাইগামী বিমান উড়ানের ঠিক আগে বিমানবন্দরের ম্যানেজারের একটি হুমকি বার্তা আসে। তাতে বলা হয়, কলকাতা থেকে চেন্নাইগামী বিমানে বোমা রাখা আছে। 

রবিবার বিকেলে দমদম বিমানবন্দর থেকে কলকাতা থেকে চেন্নাইগামী ইন্ডিগোর বিমান 6E892 ছাড়ার কথা ছিল।  তা উড়ানের ঠিক আগে হুমকি বার্তা আসে, ওই বিমানে বোমা রাখা আছে। এই বার্তা পেয়ে তৎক্ষণাৎ ম্যানেজার তড়িঘড়ি এটিসির সঙ্গে যোগাযোগ করে বিমানটিকে থামায়। সমস্ত যাত্রীকে নামিয়ে আনা হয় ইন্ডিগোর ওই বিমান থেকে। পরে বিমানটিকে আইসোলেশন বে-তে নিয়ে নিয়ে গিয়ে রাখা হয়। বিমানবন্দরের নিরাপত্তা দায়িত্ব থাকা সিআইএসএফের বম্ব স্কোয়াড-সহ দমকল আধিকারিকরা বিমানে তল্লাশি অভিযান চালাচ্ছেন।এই হুমকি কোথা থেকে এল, তাও খতিয়ে দেখা হচ্ছে। ফের হুমকি বার্তার ঘটনা পর্যালোচনা করতে বিমানবন্দরের আধিকারিকরা উচ্চপর্যায়ের একটি বৈঠক করেন।  বিমানে বোমা থাকার হুমকি বার্তা ঘিরে যথেষ্ট আতঙ্ক তৈরি হয়েছে যাত্রীমহলে। 

Releated Posts

মোদির নেতৃত্ব, দূরদর্শিতা ও অঙ্গীকারেই সফল ব্রিকস সম্মেলন: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্ব, দূরদর্শিতা ও অঙ্গীকারের কারণেই নয়াদিল্লিতে আয়োজিত ১৮তম ব্রিকস সম্মেলন অত্যন্ত…

ByByNews Desk Sep 14, 2026

ভারত-কানাডার দ্বিপাক্ষিক সহযোগিতা ও ইউক্রেন পরিস্থিতি নিয়ে জয়শঙ্কর-আনন্দের আলোচনা

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও কানাডার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার পাশাপাশি ইউক্রেনের পরিস্থিতি নিয়ে সোমবার…

ByByNews Desk Sep 14, 2026

ব্রিকসের নৈশভোজের মেনু নিয়ে রাহুলের পোস্টে বিজেপির ক্ষোভ, পাশে সমাজবাদী পার্টি

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকস শীর্ষ সম্মেলনের নৈশভোজের মেনু নিয়ে কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর…

ByByNews Desk Sep 14, 2026

হায়দরাবাদে নাবালিকাকে মাদক খাইয়ে যৌন নির্যাতনের অভিযোগ, ৯ জন গ্রেফতার

হায়দরাবাদ, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): হায়দরাবাদের কাছে মেদচল-মালকাজগিরি জেলায় ১৬ বছরের এক নাবালিকাকে মাদক খাইয়ে অপহরণ করে তিন দিন…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top