News Flash

  • Home
  • দিনের খবর
  • কিশনগঞ্জে একই গ্রামে অজানা জ্বরে মৃত্যু ৪ শিশুকন্যার
Image

কিশনগঞ্জে একই গ্রামে অজানা জ্বরে মৃত্যু ৪ শিশুকন্যার

কিশনগঞ্জ, ৪ নভেম্বর (হি.স.) : কিশনগঞ্জের নেপাল সীমান্তের দিঘলব্যাংক ব্লকের কটহলবাড়ী গ্রামে একই গ্রামে অজানা জ্বরে চার শিশুকন্যার মৃত্যু। একের পর এক শিশুকন্যার জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনায় রীতিমতো আতঙ্কিত গোটা গ্রাম। গত একসপ্তাহের মধ্যেই এই মৃত্যুর ঘটনাগুলি ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। তবে কী কারণে একই গ্রামে পরপর শিশুমৃত্যুর ঘটনা ঘটেছে তা এখনও জানা যায়নি। কারণ অনুসন্ধানে গ্রামে পৌঁছেছে বিশেষজ্ঞ চিকিৎসকের দল।

রবিবার রাতেও এক শিশুকন্যার জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে কটহলবাড়ী গ্রামে। গ্রামে নেই কোনও চিকিৎসাব্যবস্থা। ফলে কোনও শারীরিক সমস্যা হলেই ছুটতে হয় হাতুড়ে ডাক্তারের কাছে। পরপর চার নাবালিকার মৃত্যুর আগে চিকিৎসা করেছিলেন হাতুড়েরাই। তবে রবিবার রাতে যে শিশুকন্যার মৃত্যু হয়েছে তাঁকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছিল পাটনা মেডিকেল কলেজে। সেখানেই মৃত্যুর কোলে ঢলে পড়েছিল মেয়েটি। মৃতাদের নাম ফাহিমা খাতুন(৬), উজমা নাসরিন(৫), রিফাত পারভীন(৬) ও নাফিসা আলম(৬)। এদিকে একই গ্রামে পরপর শিশুকন্যার মৃত্যুর ঘটনায় উদ্বিগ্ন কিশনগঞ্জ রাজ্য স্বাস্থ্য দফতর। সোমবার কটহলবাড়ী গ্রামে যান জেলাশাসক বিশাল রাজ। তিনি গোটা গ্রাম পরিদর্শন করেন। গ্রামবাসীদের অযথা আতংকিত না হওয়ার আবেদন জানান। পাশাপাশি জ্বর বা অন্য কোনও রোগ হয়ে চিকিৎসার জন্য নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে যাওয়ার পরামর্শ দেন জেলাশাসক।

Releated Posts

তৃণমূলের প্রতীক ও বাংলার উপনির্বাচনের ফলই মমতার ভবিষ্যৎ রাজনৈতিক পথ নির্ধারণ করতে পারে

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী মাসের বিধানসভা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ও পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Sep 14, 2026

বিহারের কাটিহার রেলস্টেশনে তিন নাবালিকা-সহ মায়ানমারের ৪ নাগরিক আটক

পাটনা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): বৈধ পরিচয়পত্র বা নাগরিকত্বের নথি ছাড়াই ট্রেনে যাতায়াতের অভিযোগে বিহারের কাটিহার রেলস্টেশনে মায়ানমারের চার…

ByByNews Desk Sep 14, 2026

রাজস্থানের পুরভোটে ৩৬ বছরের দখল হারাল বিজেপি, অজমেরে ‘কিংমেকার’ নির্দলরা

জয়পুর, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের অজমের মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচনে সবচেয়ে বেশি আসন দখল করল কংগ্রেস। ৮০টি ওয়ার্ডের মধ্যে…

ByByNews Desk Sep 14, 2026

স্বীকৃতিহীন হোমিওপ্যাথি প্রতিষ্ঠানের বাড়বাড়ন্তে রাজ্যকে সতর্ক করল কাউন্সিল

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজ্যজুড়ে স্বীকৃতিহীন একাধিক হোমিওপ্যাথি ও বায়োকেমিস্ট্রি শিক্ষা প্রতিষ্ঠানের কার্যকলাপ নিয়ে পশ্চিমবঙ্গ সরকারকে সতর্ক করল…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top