News Flash

  • Home
  • দেশ
  • আসানসোলে দুর্ঘটনার কবলে বাস, রক্ষা পেলেন ৬০ জন যাত্রী 
Image

আসানসোলে দুর্ঘটনার কবলে বাস, রক্ষা পেলেন ৬০ জন যাত্রী 

আসানসোল, ২৯ অক্টোবর (হি.স.): আসানসোল হাইওয়েতে দুর্ঘটনার কবলে পড়ল একটি যাত্রীবোঝাই বাস। সোমবার রাতে ১৯ নম্বর জাতীয় সড়কের জামুড়িয়ার নিঘা মোড় সংলগ্ন অংশের ওভার ব্রিজে দুর্ঘটনার কবলে পড়ে বাসটি। দুর্ঘটনায় মাত্র দু’জন আহত হয়েছেন। আহতদের মধ্যে রয়েছেন চালকও। দুর্ঘটনার খবর পেয়েই তড়িঘড়ি ঘটনাস্থলে আসে জামুড়িয়া থানার শ্রীপুর ফাঁড়ির পুলিশ। যাত্রীদের উদ্ধার করার পাশাপাশি আহতদের হাসপাতালেও পাঠানো হয়।জানা গিয়েছে, বাসটি কলকাতার থেকে ১৯ নম্বর জাতীয় সড়ক ধরে বিহারের মুজাফ্ফরপুর যাচ্ছিল। বাসে ছিলেন কমপক্ষে ৬০ জন যাত্রী। নিঘা মোড় সংলগ্ন অংশে এসে কোনও কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উঠে যায় ডিভাইডারে। প্রবল ঝাঁকুনিতে বাসের মধ্যে থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। পুলিশ এসে বাসের যাত্রীদের গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করে। দূরপাল্লার বাস হওয়ায় যাত্রীদের প্রায় সকলেরই গন্তব্য ছিল দূরবর্তী এলাকা।

Releated Posts

৮ শতাংশেরও বেশি প্রবৃদ্ধি করতে পারে ভারত: বিশ্বব্যাংক প্রেসিডেন্ট অজয় বাঙ্গা

অ্যাশভিল, ২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের অর্থনীতির বর্তমান ৭-৮ শতাংশ প্রবৃদ্ধির ধারাকে আরও এগিয়ে নিয়ে গিয়ে ৮ শতাংশের বেশি…

ByByNews Desk Sep 2, 2026

ছাত্র আন্দোলনকারীদের বিরুদ্ধে এফআইআর বাতিল, সুপ্রিম কোর্টের নির্দেশকে স্বাগত সিজেপি-র

নয়াদিল্লি, ১ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি, বিহার, মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ, অসম-সহ দেশের বিভিন্ন জায়গায় ছাত্র আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর…

ByByNews Desk Sep 1, 2026

রামপুরহাটে বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার, মৃত মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইঝি

কলকাতা, ১ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইঝি বলে পরিচিত বৃষ্টি মুখোপাধ্যায়ের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে…

ByByNews Desk Sep 1, 2026

বিজেপির ‘বল্লারি চলো’ পদযাত্রা শুরু, কর্নাটক সরকারকে উৎখাতের হুঁশিয়ারি ইয়েদুরাপ্পার

রায়চুর, ১ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকে বিজেপি মঙ্গলবার রায়চুর জেলার লিঙ্গসুগুর থেকে ১০ দিনের ‘বল্লারি চলো’ পদযাত্রা শুরু করেছে।…

ByByNews Desk Sep 1, 2026
Scroll to Top