News Flash

  • Home
  • খেলা
  • মঙ্গলবার বসুন্ধরা বধের অঙ্ক কষতে ব্যস্ত বসুন্ধরার প্রাক্তন কোচ অস্কার
Image

মঙ্গলবার বসুন্ধরা বধের অঙ্ক কষতে ব্যস্ত বসুন্ধরার প্রাক্তন কোচ অস্কার

কলকাতা, ২৮ অক্টোবর (হি.স.) : শনিবার   এএফসি চ্যালেঞ্জ লিগের   প্রথম ম্যাচে ভুটানের   স্থানীয় ক্লাব পারো   এফসির সঙ্গে  ২-২ গোলে খেলা আমিমাংসিত রেখেছে ইস্টবেঙ্গল। এই ম্যাচে এগিয়ে থেকেও জয়ের   স্বাদ পায়নি তারা।    মঙ্গলবার   ইস্টবেঙ্গলকে খেলতে হবে বাংলাদেশের   বসুন্ধরা   কিংস –এর সঙ্গে। এই ম্যাচের   আগেই ব্যস্ত লাল-হলুদ শিবিরের   নতুন কোচ থেকে ফুটবলাররা।

প্রতিপক্ষ বাংলাদেশের শক্তিশালী ফুটবল ক্লাব।  আবার   ইস্টবেঙ্গলের   এই নতুন স্প্যানিশ কোচের   প্রাক্তন দল বসুন্ধরা   কিংস। তাই প্রাক্তন দলের   বিরুদ্ধে নামার   আগে নতুনভাবে ঘুঁটি সাজাতে ব্যস্ত লাল হলুদের   নতুন কোচ অস্কার   ব্রুজো।

 রবিবার   থেকেই অনুশীলন শুরু   করে   দিয়েছেন দিমিত্রিওস, ক্লেন্টনরা।   কোচ এবং খেলোয়াড়দের   একটাই লক্ষ্য বসুন্ধরা   কিংসকে হারিয়ে এএফসির   পরবর্তী রাউন্ডে  জায়গা নিশ্চিত করা।   আইএসএলে এখনও একটা ম্যাচ জিততে না পারা   লাল হলুদ বাহিনী এএফসির   প্রথম ম্যাচ ড্র করে   এখন অনেক উজ্জীবিত। আর   কিছুটা হলেও স্বস্তির   নিঃশ্বাস ফেলেছে লাল হলুদ সমর্থকরা।

Releated Posts

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026

আরও পদক জিতে মণিপুর ও দেশের গৌরব বাড়াবে রাজ্যের ক্রীড়াবিদরা: ক্রীড়ামন্ত্রী

ইম্ফল, ৩০ আগস্ট (আইএএনএস): মণিপুরের ক্রীড়াবিদরা বিভিন্ন ক্রীড়া ক্ষেত্রে সাফল্য অর্জন করে আরও পদক জিতবেন এবং রাজ্য ও…

ByByNews Desk Aug 30, 2026

জাতীয় ক্রীড়া দিবসে বিলোনিয়ায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২৯ আগস্ট: “সুস্থ শরীর, সুস্থ মন, ক্রীড়াই হোক জীবনের অঙ্গ” এই বার্তাকে সামনে রেখে জাতীয়…

ByByNews Desk Aug 29, 2026

বিহারে সংরক্ষণ নিয়ে এনডিএ-র অন্দরে মতপার্থক্য প্রকাশ্যে

পাটনা, ২৯ আগস্ট (আইএএনএস): তফসিলি জাতি (এসসি) ও তফসিলি উপজাতি (এসটি) সংরক্ষণ নিয়ে বিহারে এনডিএ-র শরিকদের মধ্যে মতপার্থক্য…

ByByNews Desk Aug 29, 2026
Scroll to Top