News Flash

  • Home
  • খেলা
  • (আপডেট) পুণে টেস্টে ঘরের   মাটিতে টেস্ট সিরিজ হারল ভারত
Image

(আপডেট) পুণে টেস্টে ঘরের   মাটিতে টেস্ট সিরিজ হারল ভারত

পুনে, ২৬ অক্টোবর   (হি.স.) : ২০১২ সাল থেকে ভারতের   মাটিতে কোনও  দেশ টেস্ট সিরিজ জিততে পারেনি। সেই রেকর্ড ভেঙে দিল নিউজিল্যান্ড ১২ বছর পর।    এর   আগে ভারতের   মাটিতে শেষবার   ২-১ ব্যবধানে টেস্ট সিরিজ জিতেছিল ইংল্যান্ড। ২০১৩ সাল থেকে নিজেদের   ঘরের   মাঠে মোট ৫৪টি টেস্ট ম্যাচ খেলেছে ভারত। যেখানে ৪২টি জয়, ৫টি হার   ও ৭টি টেস্ট ড্র করেছে তারা।

শনিবার    তৃতীয় দিনে ২৫৫ রানে অলআউট হয় কিউইরা।   প্রথম ইনিংসে ১০৩ রানের   লিড মিলিয়ে তাদের   মোট সংগ্রহ দাঁড়ায় ৩৫৮। আর   তাতেই ভারতের সামনে জয়ের   লক্ষ্য দাঁড়ায় ৩৫৯ রানের।   এই রানের   জবাব দিতে গিয়ে ভারত ২৪৫ রানে অলআউট হয়ে যায়। ভারত হারে   ১১৩ রানে। কিউইদের   হয়ে স্যান্টনার   নিয়েছেন ৬ উইকেট। আগের   ইনিংসেও তিনি নিয়েছেন ৭ উইকেট।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top