News Flash

  • Home
  • ত্রিপুরা
  • থানার ঢিল ছোড়া দূরত্বে চুরি, জন নিরাপত্তায় প্রশ্ন
Image

থানার ঢিল ছোড়া দূরত্বে চুরি, জন নিরাপত্তায় প্রশ্ন

ধর্মনগর, ২৬ অক্টোবর : বাড়ির লোকজনদের অনুপস্থিতিতে ধর্মনগর থানা রোডের সুকান্ত সরণীতে চুরি সংঘটিত হয়েছে। আলমারি থেকে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে চম্পট দিয়েছে চোরের দল। থানার ঢিল ছোড়া দূরত্বে ওই চুরির ঘটনায় জনমনে আতঙ্ক দেখা দিয়েছে।

ঘটনার বিবরণে জানা গেছে, গতকাল শুক্রবার সন্ধ্যা নাগাদ ধর্মনগর থানা রোডের সুকান্ত সরণীর বাসিন্দা দিব্যেন্দু দত্ত নিমন্ত্রণ রক্ষায় আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন। ফিরে এসে দেখেন জানালার গ্রিল ভেঙে চোরের দল নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার নিয়ে গেছে।

দিব্যেন্দু দত্ত জানান, বাড়িতে সন্ধ্যা ৭ টা নাগাদ ফিরে এসে তিনি ও স্ত্রী বিছানায় শাবল দেখতে পান। কিন্তু দরজা বা কিছু ভাঙা ছিল না। সারা ঘরে খুঁজে তারা দেখতে পান একটি জানালার গ্রিল ভাঙা। এদিকে, আলমারি খোলা ছিল। পাড়া প্রতিবেশী সহ পুলিশকেও খবর দেওয়া হয়। পুলিশ এ বিষয়ে তদন্ত করবে বলে আশ্বাস দিয়েছে, এমনটাই জানান তিনি।

এদিকে, ভর সন্ধ্যায় এমনভাবে চুরির ঘটনায় আতঙ্কে আছেন এলাকার লোকজন। থানার ঢিল ছোড়া দূরত্বে এভাবে চুরি সংগঠিত হওয়ায় জনগণের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।

Releated Posts

ধর্মনগরে চা শ্রমিক ইউনিয়নের ১১তম রাজ্য সম্মেলন, নতুন কমিটি গঠন

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১১ সেপ্টেম্বর: ধর্মনগরের সুধাময় মজুমদার মঞ্চে অনুষ্ঠিত হল ত্রিপুরা চা শ্রমিক ইউনিয়নের ১১তম রাজ্য সম্মেলনের…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

জলিল রহমানের মৃত্যু ঘিরে তৎপর জমিয়ত, দ্রুত গ্রেফতারের দাবিতে থানায় ডেপুটেশন

আগরতলা, ১১ সেপ্টেম্বর: ঘিলাতলী বাজারের বাসিন্দা জলিল রহমানের মৃত্যুর ঘটনাকে ঘিরে এবার সরব হলো ত্রিপুরা রাজ্য জমিয়ত উলামায়ে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

জমি বিবাদের জেরে প্রবীণকে ধারালো অস্ত্র দিয়ে কোপ ও মারধরের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১১ সেপ্টেম্বর: জমি সংক্রান্ত পুরনো বিবাদের জেরে ৬৬ বছরের এক প্রবীণের ওপর ধারালো অস্ত্র, লাঠি…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

একাধিক দাবিতে খোয়াইয়ে কংগ্রেসের ছয় ঘণ্টার গণ অবস্থান

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ১১ সেপ্টেম্বর:  একাধিক দাবিকে সামনে রেখে খোয়াই জেলা যুব কংগ্রেস ও ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে…

ByByReshmi Debnath Sep 11, 2026

বিরোধী সদস্যের ওয়ার্ডে রেগার কাজ বন্ধের অভিযোগ, ছনতৈল পঞ্চায়েতে চাঞ্চল্য

কৈলাসহর, ১১ সেপ্টেম্বর: ‘সবকা সাথ, সবকা বিকাশ’-এর স্লোগান দিলেও বিরোধী দলের নির্বাচিত পঞ্চায়েত সদস্যের ওয়ার্ডের সাধারণ মানুষকে সরকারি…

ByByReshmi Debnath Sep 11, 2026

সরকারি টাকায় জন প্রতিনিধির বাড়ির সীমানায় গার্ড ওয়াল, ক্ষোভে স্থানীয়রা

আগরতলা, ১১ সেপ্টেম্বর: জনসাধারণের স্বার্থে কাজ করার বদলে একজন নির্বাচিত জনপ্রতিনিধিই সরকারি প্রকল্পের সুবিধা নিচ্ছেন—এমন অভিযোগকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 11, 2026

একই রাতে একই পাড়ার তিন বাড়িতে গরু চুরি, আতঙ্ক পশ্চিম কাঞ্চনমালায়

আগরতলা, ১১ সেপ্টেম্বর: একই রাতে একই পাড়ার তিনটি বাড়িতে গরু চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে আমতলী থানার অন্তর্গত পশ্চিম…

ByByReshmi Debnath Sep 11, 2026

চাকমাঘাটে বজ্রপাতে গুরুতর আহত ১৫ বছরের কিশোর, হাসপাতালে চিকিৎসাধীন

তেলিয়ামুড়া, ১০ সেপ্টেম্বর: তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাট এলাকার তুই মধু গ্রামে বজ্রপাতে গুরুতর আহত হয়েছে ১৫ বছরের এক কিশোর।…

ByByReshmi Debnath Sep 10, 2026

এনডিএ নিয়ে আইপিএফটিতে অসন্তোষ, জোট ছাড়ার দাবি

আগরতলা, ১০ সেপ্টেম্বর: এনডিএ জোটের সঙ্গে সম্পর্ক নিয়ে আইপিএফটির অন্দরেই ফের অসন্তোষ প্রকাশ্যে এল। বিজেপির সঙ্গে জোট ছাড়ার আবেদন…

ByByReshmi Debnath Sep 10, 2026
Scroll to Top