News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ড্রাগ মাফিয়ার বাড়িতে পুলিশের হানা, উদ্ধার প্রচুর মাদক দ্রব্য, ধৃত এক
Image

ড্রাগ মাফিয়ার বাড়িতে পুলিশের হানা, উদ্ধার প্রচুর মাদক দ্রব্য, ধৃত এক

খোয়াই, ২৫ অক্টোবর : আবারও নেশা বিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেয়েছে ত্রিপুরা পুলিশ। ড্রাগ মাফিয়ার বাড়িতে বিপুল পরিমাণে নেশা সামগ্রী উদ্ধার হয়েছে। খোয়াইয়ের লালছড়া এলাকার ড্রাগ মাফিয়া দীপঙ্কর দাসের বাড়ি থেকে বিপুল পরিমাণে নেশা সামগ্রী বাজেয়াপ্ত করেছে পুলিশ। তবে তাকে জালে তোলা সম্ভব হয়নি।

খোয়াই থানার পুলিশ জানিয়েছে, ড্রাগ মাফিয়া দীপঙ্কর দাস নেশার রমরমা করবার শুরু করেছে বলে পুলিশ খবর পেয়েছিল। সে মোতাবেক খোয়াইয়ের লালছড়া এলাকায় তাঁর বাড়িতে হানা দেয় পুলিশ বাহিনী। তাঁর বাড়িতে সুভাষ পার্ক ফাঁড়ির ওসি রণজিৎ সরকারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী তল্লাশি চালিয়েছে। ৯৬২ কৌটা হিরোইন ও ১২০টি ইয়াবা ট্যাবলেট এবং সাতটি মোবাইল ও কিছু নগদ অর্ পুলিশ উদ্ধার করেছে।

পুলিশ আরও জানিয়েছে, তল্লাশি অভিযান চলাকালীন দীপঙ্কর দাস সহ আরও কয়েকজন নেশা কারবারি পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়েছে। তবে, নেশা কারবারি হিসেবেই পরিচিত সুব্রত সরকারকে পুলিশ গ্রেফতার করতে পেরেছে। এদিকে, মাদক সংক্রান্ত মামলায় নির্দিষ্ট ধারায় পুলিশ দীপঙ্কর দাসের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। 

Releated Posts

২০৪.৪৫ কিলোমিটার রাস্তা ইতিমধ্যেই ডাবল লেনে উন্নীত, আরও রাজ্য সড়ক সম্প্রসারণের উদ্যোগ : মুখ্যমন্ত্রী

আগরতলা, ৩১ আগস্ট: ত্রিপুরায় ইতিমধ্যেই ২০৪.৪৫ কিলোমিটার রাস্তা ডাবল লেনে উন্নীত করা হয়েছে। বাকি রাজ্য সড়কগুলিও পর্যায়ক্রমে ডাবল…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

আত্মহত্যার নোট ‘গায়েব’ নিয়ে বিধানসভায় তুমুল হইচই, প্রশ্নের মুখে প্রাক্তন ডিজিপি অনুরাগ ধনকরের মৃত্যুর তদন্ত

আগরতলা, ৩১ আগস্ট: ত্রিপুরা বিধানসভার চলতি অধিবেশনের শেষ দিনে সোমবার প্রাক্তন ত্রিপুরা পুলিশের ডিজিপি অনুরাগ ধনকরের মৃত্যুকে ঘিরে…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

নিয়োগ প্রক্রিয়া থামবে না, শূন্যপদ পূরণে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৩০ আগস্ট: প্রযুক্তিগত সমস্যার কারণে মাঝে মধ্যে কিছু জটিলতা তৈরি হলেও রাজ্যে সরকারি নিয়োগ প্রক্রিয়া কোনওভাবেই বন্ধ…

ByByReshmi Debnath Aug 30, 2026

রাজ্যে উষ্ণ অভ্যর্থনায় ভাসলেন নবনিযুক্ত সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিপ্লব কুমার দেব, কর্মীদের পাশে থাকার বার্তা

আগরতলা, ৩০ আগস্ট: বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক নিযুক্ত হওয়ার পর প্রথমবারের মতো ত্রিপুরায় ফিরলেন সাংসদ বিপ্লব কুমার দেব।…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top