News Flash

  • Home
  • দিনের খবর
  • মেট্রোর হেরিটেজ রান: এনজিইএফ রেকের যাত্রায় যাত্রীদের নস্টালজিয়া
Image

মেট্রোর হেরিটেজ রান: এনজিইএফ রেকের যাত্রায় যাত্রীদের নস্টালজিয়া

কলকাতা, ২২ অক্টোবর(হি.স.): বৃহস্পতিবার পরপর তৃতীয় দিন কলকাতা মেট্রোর নীল লাইনে মহানায়ক উত্তম কুমার থেকে ময়দান পর্যন্ত বিশেষ হেরিটেজ রানে এনজিইএফ রেকের (রেক নম্বর: N-16/18) যাত্রা সম্পন্ন হয়েছে। এই রেকটি একসময় কলকাতা মেট্রোর নন-এসি যুগের প্রতীক ছিল, যা আজকের যাত্রীদের মধ্যে নস্টালজিয়া ফিরিয়ে এনেছে। কলকাতা মেট্রোর চল্লিশ বছরের গৌরবময় সেবা উদযাপনের অংশ হিসেবে সাধারণ যাত্রীদের জন্য এই বিশেষ যাত্রা আয়োজন করা হয়।

এই বিশেষ যাত্রার জন্য মহানায়ক উত্তম কুমার স্টেশনে বিশেষ টিকিটের ব্যবস্থা করা হয়েছিল, যার দাম ছিল মাথাপিছু ১০০ টাকা। মোট ৪৭ জন যাত্রী এই ৬.১ কিলোমিটার দীর্ঘ যাত্রায় অংশগ্রহণ করেন। রেকটি প্রথম চালু হয়েছিল ১৩ মে ১৯৯২ সালে এবং ২৬ ডিসেম্বর ২০২০ সালে শেষবারের মতো বাণিজ্যিক পরিষেবায় ব্যবহৃত হয়। কারখানা (এনজিইএফ) দ্বারা তৈরি, যা ভারতীয় রেলের স্বনির্ভরতার প্রতীক। ১৯৮৪ সালের ২৪ অক্টোবর প্রথম এনজিইএফ রেকটি বাণিজ্যিকভাবে চালু হয়েছিল।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top