News Flash

  • Home
  • দিনের খবর
  • রাতে নবান্নেই থাকবেন তিনি, জানালেন মুখ্যমন্ত্রী
Image

রাতে নবান্নেই থাকবেন তিনি, জানালেন মুখ্যমন্ত্রী

কলকাতা, ২৪ অক্টোবর (হি.স.): বৃহস্পতিবার রাতে নবান্নেই থাকবেন তিনি। নিজের দফতর থেকেই পরিস্থিতির দিকে নজর রাখবেন।বৃহস্পতিবার নবান্নে সাংবাদিকদের এ কথা জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “নবান্নে সর্বক্ষণের হেল্পলাইন চালু থাকবে”।

নবান্নের হেল্পলাইন নম্বর (০৩৩) ২২১৪৩৫২৬। পাশাপাশি জেলাগুলিতেও চালু করা হয়েছে হেল্পলাইন। মমতার কথা, “মানুষের জীবন হল সব চেয়ে দামী। মানুষের জীবন রক্ষা করতে হবে। স্কুলগুলি ছুটি দিয়ে দেওয়া হয়েছে সেই কারণেই। আমি আজ রাতে নবান্নেই থাকব। বিপর্যয় মোকাবিলা দফতরের সকলে কাজ করবেন।”

মুখ্যমন্ত্রী জানান, তিনি নিজের দফতর থেকে সার্বিক কাজের উপর তদারকি চালাবেন। যে আধিকারিকেরা রাতে নবান্নে থাকবেন, তাঁদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থাও করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

 ঘূর্ণিঝড়ের কারণে সম্ভব্য দুর্যোগের আশঙ্কায়এ দিন দুপুরের আগেই আগাম সতর্কতা নিয়েছে রাজ্য প্রশাসন। উপকূলবর্তী এলাকাগুলিতে খোলা হয়েছে কন্ট্রোল রুম। উপকূলীয় অঞ্চলের মানুষদের বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রগুলিতে নিয়ে আসার প্রক্রিয়া শুরু হয়েছে। উপকূলের থানাগুলি থেকে সাধারণ মানুষকে সচেতন করতে ঘন ঘন মাইকে প্রচার করা হচ্ছে।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top