News Flash

  • Home
  • দিনের খবর
  • জোকা-বিবাদী বাগ মেট্রো, শর্ত বেঁধে কাজ শুরুর নির্দেশ সুপ্রিম কোর্টের
Image

জোকা-বিবাদী বাগ মেট্রো, শর্ত বেঁধে কাজ শুরুর নির্দেশ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ২৩ অক্টোবর (হি.স.) : সুপ্রিম নির্দেশে জট কাটল জোকা-বিবাদীবাগ মেট্রো প্রকল্পের। পাশাপাশি গাছ কাটা নিয়েও বড় নির্দেশ দিল বিচারপতি বিআর গাভাই, বিচারপতি পিকে মিশ্র এবং বিচারপতি কেভি বিশ্বনাথনের বেঞ্চ।

শীর্ষ আদালত সাফ জানাল, কেন্দ্রের পরিবেশ মন্ত্রকের অনুমোদন ছাড়া কলকাতা মেট্রো রেলের কাজের জন্য নতুন করে গাছ কাটা যাবে না। যদিও মেট্রো সম্প্রসারণে ছাড়পত্র দিয়েছে আদালত।  বুধবার ওই মামলার শুনানিতে সলিসিটর জেনারেল (এসজি) তুষার মেহতা জানান, মামলাকারী বলছেন, মেট্রো প্রকল্পের জন্য ৮২৭টি গাছ কাটা হয়েছে। কিন্তু বাস্তবে কোনও গাছ পুরোপুরি কেটে ফেলা হয়নি। অন্যত্র প্রতিস্থাপনের জন্য উপড়ে ফেলা হয়েছে। ইতিমধ্যে ৯৪টি গাছ অন্য জায়গায় লাগানো হয়েছে।

সলিসিটর জেনারেল সুপ্রিম কোর্টে আরও বলেন, ‘‘মেট্রো কাজের জন্য নতুন করে আর গাছ কাটার প্রয়োজন নেই। কারণ, ওই জায়গায় সুড়ঙ্গের মধ্যে দিয়ে মেট্রো যাবে।’’

জোকা-বিবাদী বাগ মেট্রো প্রকল্পের জন্য ময়দান এলাকায় কয়েকশো গাছ কাটা হয়েছে, এই অভিযোগ তুলে কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করে একটি সংস্থা। কিন্তু হাই কোর্ট এ ব্যাপারে মেট্রোর কাজে হস্তক্ষেপ করেনি। তার পরই মামলাকারী সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top