News Flash

  • Home
  • খেলা
  • এমার্জিং এশিয়া কাপের সেমিফাইনালে ভারত, বুধে ওমানের বিরুদ্ধে ম্যাচ
Image

এমার্জিং এশিয়া কাপের সেমিফাইনালে ভারত, বুধে ওমানের বিরুদ্ধে ম্যাচ

কলকাতা, ২২ অক্টোবর (হি.স.): অভিষেক শর্মার অর্ধশতরান এবং রসিখ সালাম দারের বোলিংয়ে এমার্জিং এশিয়া কাপের সেমিফাইনালে উঠে গেল ভারত। সোমবার রাতে ওমানের আল আমিরাতে ভারত সংযুক্ত আরব আমিরশাহিকে ৭ উইকেটে হারাল। এই নিয়ে টানা দ্বিতীয় ম্যাচে জিতল ভারত। প্রথম ম্যাচে পাকিস্তানকে হারিয়ে ছিল ভারত।ওপেন করতে নেমে ২৪ বলে ৫৮ রান করেন অভিষেক। অধিনায়ক তিলক বর্মা ১৮ বলে ২১ রান করেন। এরপর আয়ুষ বাদোনি একটি চার এবং একটি ছয় মেরে জিতিয়ে দেন ভারতকে। ৫৫ বল বাকি থাকতে  ভারত জয় পায়। টসে জিতে আগে ব্যাট করে  ১৬.৫ ওভারে ১০৭ রান করে আমিরশাহি।

পাওয়ার প্লে-র মধ্যে ৪০ রানে ৫ উইকেট হারায় আমিরশাহি। ১৫ রানে ৩ উইকেট নেন রসিখ। রমনদীপ সিংহ ৭ রানে ২ উইকেট নেন। আমিরশাহির হয়ে রাহুল চোপড়া করেন ৫০রান। অধিনায়ক বাসিল হামিদ করেন ২২ রান। বুধবার শেষ ম্যাচে ভারত নামবে ওমানের বিরুদ্ধে।

Releated Posts

অলিম্পিক দিবসে খেলাধুলার মাধ্যমে সুস্থতার বার্তা, আইওসি-র উদ্যোগকে সমর্থন জয় শাহের

নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস): আন্তর্জাতিক অলিম্পিক দিবস উপলক্ষে খেলাধুলার মাধ্যমে স্বাস্থ্য, সুস্থতা এবং সামাজিক সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে আন্তর্জাতিক…

ByByNews Desk Jun 23, 2026

অসমের ৪০ হাজারেরও বেশি স্কুলে অলিম্পিক মূল্যবোধ শিক্ষা কর্মসূচি চালু হবে: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২২ জুন : শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইভিত্তিক শিক্ষায় সীমাবদ্ধ না রেখে শৃঙ্খলা, দলগত কাজ এবং জীবনদক্ষতা গড়ে তোলার…

ByByNews Desk Jun 22, 2026

নৃপেন্দ্র কুমার রায় মেমোরিয়াল অকশন ব্রিজ টুর্নামেন্টের শুভ সূচনা, অংশ নিচ্ছে ২৮টি দল

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২২ জুন : উত্তর ত্রিপুরার ধর্মনগরের কালীদিঘীর উত্তর পাড়স্থিত প্রবীণ অঙ্গনে ধর্মনগর অকশন ব্রিজ কমিটির…

ByByTaniya Chakraborty Jun 22, 2026

উদীয়মান ক্রিকেটারদের জন্য বড় মঞ্চ হবে অসম প্রিমিয়ার লিগ: মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২১ জুন : সদ্য চালু হওয়া অসম প্রিমিয়ার লিগ (এপিএল) রাজ্যের উদীয়মান ক্রিকেটারদের প্রতিভা তুলে ধরার একটি…

ByByNews Desk Jun 22, 2026
Scroll to Top