News Flash

  • Home
  • দিনের খবর
  • সিলিন্ডার ফেটে বিস্ফোরণ উত্তর প্রদেশের সিকান্দ্রাবাদে, ৬ জনের মর্মান্তিক মৃত্যু
Image

সিলিন্ডার ফেটে বিস্ফোরণ উত্তর প্রদেশের সিকান্দ্রাবাদে, ৬ জনের মর্মান্তিক মৃত্যু

সিকান্দ্রাবাদ, ২২ অক্টোবর (হি.স.): উত্তর প্রদেশের সিকান্দ্রাবাদে একটি বাড়িতে গ্যাস সিলিন্ডার ফেটে প্রাণ হারালেন ৬ জন। সোমবার রাতে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে সিকান্দ্রাবাদের আশাপুরী কলোনিতে। বুলন্দশহরের সিটি ম্যাজিস্ট্রেট চন্দ্রপ্রকাশ প্রিয়দর্শী বলেছেন, সিকান্দ্রাবাদে একটি বাড়িতে গ্যাস সিলিন্ডার ফেটে ৩ পুরুষ ও ৩ মহিলার মৃত্যু হয়েছে।

বুলন্দশহরের জেলা শাসক চন্দ্র প্রকাশ সিং বলেছেন, সোমবার রাত ৮.৩০ থেকে ৯টার মধ্যে আশাপুরী কলোনিতে একটি বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। বিস্ফোরণের সময় বাড়িতে ১৮-১৯ জন ছিলেন। ৮ জনকে সঙ্কটজনক অবস্থায় উদ্ধার করা হয়, তাঁদের মধ্যে ৬ জনের মৃত্যু হয়েছে। দু’জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বিস্ফোরণের পরই ঘটনাস্থলে পৌঁছয় দমকল ও পুলিশ। দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

Releated Posts

মহররম উপলক্ষে শ্রীনগরে শিয়া মুসলিমদের শোকমিছিল, কড়া নিরাপত্তা ব্যবস্থা প্রশাসনের

শ্রীনগর, ২৪ জুন (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের শ্রীনগরে বুধবার মহররম উপলক্ষে শতাধিক শিয়া মুসলিম শোকমিছিলে অংশ নেন। শান্তিপূর্ণভাবে…

ByByNews Desk Jun 24, 2026

ভবানীপুর ভোটের ফল চ্যালেঞ্জ: মমতা বন্দ্যোপাধ্যায়ের মামলায় সব পক্ষকে হলফনামা জমার নির্দেশ কলকাতা হাইকোর্টের

কলকাতা, ২৩ জুন (আইএএনএস) : দক্ষিণ কলকাতার ভবানীপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী ফলাফলকে চ্যালেঞ্জ করে দায়ের করা মামলায় সমস্ত…

ByBySandeep Biswas Jun 23, 2026

সবুজ সামুদ্রিক উন্নয়নের মডেল হয়ে উঠেছে ভিওসি বন্দর: সর্বানন্দ সোনোয়াল

নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস): টেকসই সামুদ্রিক উন্নয়ন, নবায়নযোগ্য শক্তির ব্যবহার এবং কার্বন নিঃসরণ হ্রাসের ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জন…

ByByNews Desk Jun 23, 2026

তৃণমূলের ৯০ শতাংশ কর্মী এখনও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই রয়েছেন: সৌগত রায়

কলকাতা, ২৩ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের ‘আসল’ সংগঠনকে কেন্দ্র করে চলা রাজনৈতিক বিতর্কের মাঝেই দলের সাংসদ সৌগত রায়…

ByByNews Desk Jun 23, 2026
Scroll to Top