News Flash

  • Home
  • দিনের খবর
  • মধ্যপ্রদেশের জব্বলপুরে অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে বিস্ফোরণ, দু’জন গুরুতর আহত
Image

মধ্যপ্রদেশের জব্বলপুরে অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে বিস্ফোরণ, দু’জন গুরুতর আহত

জব্বলপুর, ২২ অক্টোবর (হি.স.): মধ্যপ্রদেশের জব্বলপুরে অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে বিস্ফোরণের দু’জন গুরুতর আহত হয়েছেন। এছাড়াও আরও বেশ কয়েকজন সামান্য আহত হয়েছেন। একজনের কোনও খোঁজ পাওয়া যায়নি। মঙ্গলবার জব্বলপুরে অর্ডিন্যান্স ফ্যাক্টরি খামারিয়ার ফিলিং সেকশনে বিস্ফোরণ ঘটে। এই বিস্ফোরণে বেশ কয়েকজন আহত হন, তাঁদের মধ্যে দু’জনের আঘাত গুরুতর।

অর্ডিন্যান্স ফ্যাক্টরি খামারিয়ার একজন আধিকারিক আনন্দ শর্মা বলেছেন, “একটি রাশিয়ান পেচোরা বোমা ফুটিয়ে তোলা হয়।এটি প্রায় ৩০-৪০ বছরের পুরোনো বোমা। সেখানেই বিস্ফোরণ হয়, যেখানে বিস্ফোরণ ঘটেছে সেখানে আমাদের চার সহকর্মী ছিলেন, তাঁদের মধ্যে দু’জন গুরুতর আহত হয়েছেন এবং তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। একজন নিখোঁজ, অন্য বিল্ডিংয়ে ১১ জন ছিলেন, তাঁরা সবাই সুরক্ষিত। তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং আমরা ডিআরডিও প্রক্রিয়া অনুসরণ করছি।”

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top