News Flash

  • Home
  • প্রধান খবর
  • ব্রিকসকে অত্যন্ত গুরুত্ব দেয় ভারত, রাশিয়ার উদ্দেশ্যে রওনা হওয়ার আগে বার্তা প্রধানমন্ত্রীর
Image

ব্রিকসকে অত্যন্ত গুরুত্ব দেয় ভারত, রাশিয়ার উদ্দেশ্যে রওনা হওয়ার আগে বার্তা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২২ অক্টোবর (হি.স.): ব্রিকস সম্মেলনে যোগ দিতে রাশিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার সকালে দিল্লি থেকে বিশেষ বিমানে চেপে রাশিয়ার কাজানের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী মোদী। রুশ প্রেডিসেন্ট ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণে রাশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সফরে ষোড়শ ব্রিকস (ব্রাজিল, রাশিয়া, ভারত, চিন ও দক্ষিণ আফ্রিকা) সম্মেলনে অংশ নেবেন প্রধানমন্ত্রী মোদী।

মঙ্গলবার সকালে রাশিয়ার উদ্দেশ্যে রওনা হওয়ার প্রাক্কালে এক বার্তায় প্রধানমন্ত্রী মোদী জানান, ব্রিকসকে অত্যন্ত গুরুত্ব দেয় ভারত। রাশিয়ার কাজান শহরে এবার আয়োজিত হচ্ছে ব্রিকস সম্মেলন, এই কাজান শহরেই অনুষ্ঠিত ১৬-তম ব্রিকস সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী মোদী। এই সফরের সময় ব্রিকস সদস্যভুক্ত দেশের রাষ্ট্রনেতাদের সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী মোদী।

Releated Posts

ভারত-উজবেকিস্তান সম্পর্ক উন্নীত হয়ে ‘সমন্বিত কৌশলগত অংশীদারিত্ব’: প্রধানমন্ত্রী মোদি

তাসখন্দ, ৩০ আগস্ট (আইএএনএস): ভারত ও উজবেকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্ককে ‘সমন্বিত কৌশলগত অংশীদারিত্ব’-এর পর্যায়ে উন্নীত করার ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Aug 30, 2026

‘মহানায়ক’ উত্তম কুমার থেকে নারী ক্ষমতায়ন—‘মন কি বাত’-এ নানা সাফল্যের কথা তুলে ধরলেন মোদি

নয়াদিল্লি, ৩০ আগস্ট (আইএএনএস): বাংলার কিংবদন্তি অভিনেতা উত্তম কুমারের জন্মশতবর্ষে তাঁকে শ্রদ্ধা জানানো থেকে শুরু করে নারী ক্ষমতায়ন,…

ByByNews Desk Aug 30, 2026

মাদকমুক্ত ভারত গড়তে ‘নশামুক্ত যুব’ অভিযানে সকলকে সামিল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ৩০ আগস্ট (আইএএনএস): ২০৪৭ সালের মধ্যে মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে দেশজুড়ে গতি পেয়েছে ‘নশামুক্ত যুব ফর বিকশিত…

ByByNews Desk Aug 30, 2026

‘রাজনীতি এখন স্বার্থের খেলায় পরিণত হয়েছে’, সমাজ থেকেই পরিবর্তনের ডাক মোহন ভাগবতের

নিউইয়র্ক, ৩০ আগস্ট (আইএএনএস): রাজনীতি এখন অনেকটাই “স্বার্থের খেলায়” পরিণত হয়েছে বলে মন্তব্য করলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস)…

ByByNews Desk Aug 30, 2026
Scroll to Top