News Flash

  • Home
  • দিনের খবর
  • উপনির্বাচনে আইএসএফ-এর সঙ্গে আসন রফায় জটিলতা কাটানোর চেষ্টায় বামেরা
Image

উপনির্বাচনে আইএসএফ-এর সঙ্গে আসন রফায় জটিলতা কাটানোর চেষ্টায় বামেরা

কলকাতা, ২১ অক্টোবর (হি.স.): বঙ্গে গত লোকসভা নির্বাচনে কংগ্রেসের ‘হাত’ ধরে বামেরা লড়াই করলেও উপনির্বাচনের তেমনটি হচ্ছে না। হাত ছাড়াই উপনির্বাচনের প্রার্থী তালিকা শীঘ্রই ঘোষণা করতে চায় বামেরা।চেষ্টা হচ্ছে আইএসএফ-এর সঙ্গে আসন রফায় জটিলতা কাটানোরও।

রবিবার সন্ধ্যায় আলিমুদ্দিন স্ট্রিটে বাম শরিকদলের বৈঠক থাকলেও তা স্থগিত রাখা হয়েছে। সোমবার বিকেলে সেই বৈঠক অনুষ্ঠিত হবে। সেই বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হবে বলে এক বাম নেতা দাবি করেছেন।

মূলত, কংগ্রেসের তরফে কোনও সাড়া না পাওয়ায় উপনির্বাচনে নিজেদের মতো করে লড়ার সিদ্ধান্ত নিয়েছে বামেরা। কিন্তু, তৃণমূল এবং বিজেপি বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ করতে গিয়ে ফের লোকসভা নির্বাচনের মতো উপনির্বাচনেও আইএসএফ-এর সঙ্গে সমঝোতার চেষ্টা হচ্ছে। সূত্রের খবর, শেষ পর্যন্ত বামেদের তরফে পাঁচটি এবং আইএসএফের জন্য একটি আসন ছাড়া হতে পারে।

Releated Posts

রাহুল গান্ধীর ‘ভগবান রাম’ মন্তব্য ঘিরে নতুন করে শুনানির নির্দেশ বারাণসী আদালতের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): কংগ্রেস নেতা এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে ভগবান রামকে নিয়ে করা কথিত…

ByByNews Desk Jun 10, 2026

খুনের চেষ্টা ও শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর স্বপন সমাদ্দার

কলকাতা, ১০ জুন (আইএএনএস): খুনের চেষ্টা, শ্লীলতাহানি-সহ একাধিক গুরুতর অভিযোগে বুধবার গ্রেফতার করা হল কলকাতা পুরসভার (কেএমসি) তৃণমূল…

ByByNews Desk Jun 10, 2026

মুখ্যমন্ত্রীর বাসভবন অভিযানে বাধা, রাঁচিতে অনির্দিষ্টকালের অনশন শুরু ১৭ ঝাড়খণ্ড আন্দোলনকারীর

রাঁচি, ১০ জুন (আইএএনএস): পৃথক ঝাড়খণ্ড রাজ্য গঠনের আন্দোলনের সঙ্গে যুক্ত ব্যক্তিরা বুধবার রাঁচিতে বিক্ষোভ কর্মসূচি পালন করে…

ByByNews Desk Jun 10, 2026

বেলডাঙা হিংসা মামলায় এনআইএ তদন্ত নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১০ জুন (আইএএনএস): চলতি বছরের জানুয়ারিতে মুর্শিদাবাদের বেলডাঙায় সংঘটিত হিংসা ও অশান্তির ঘটনায় জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-র…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top