News Flash

  • Home
  • দিনের খবর
  • জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে বঞ্ছিতদের থানায় অভিযোগ করার ডাক কুণালের
Image

জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে বঞ্ছিতদের থানায় অভিযোগ করার ডাক কুণালের

কলকাতা, ২১ অক্টোবর (হি.স.): মঙ্গলবার স্বাস্থ্য ধর্মঘটের নামে কোনও রোগীর ক্ষতি হলে এফআইআর দায়েরের হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল নেতা। দুই প্রধান আন্দোলনকারী নেতার নামোল্লেখ করে প্রতিবাদী জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে ‘বঞ্ছিতদের’ থানায় অভিযোগ করার ডাক দিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ।

সোমবার তিনি সামাজিক মাধ্যমে লিখেছেন, “রাজ্যের সকলের প্রতি:মুখ্যমন্ত্রীর সদিচ্ছাকে জেদ করে অমান্য করে যদি মঙ্গলবার স্বাস্থ্য ধর্মঘটের বিশৃঙ্খলা হয় ও কোনো রোগীর ক্ষতি হয়, তাহলে নিকটবর্তী থানায় এফআইআর করুন-১) ডাঃ দেবাশিস হালদার।২) ডাঃ অনিকেত মাহাতো। (এরা ধর্মঘটের মাতব্বর, প্ররোচনাদাতা, রোগীর ক্ষতির কারণ)৩) সংশ্লিষ্ট সংস্থা।৪) সংশ্লিষ্ট ডাক্তার।”

অপর এক্সবার্তায় কুণাল লিখেছেন, “চিকিৎসা আপনার মৌলিক অধিকার। প্ররোচনা দিয়ে তা থেকে বঞ্চিত কার আইনত অপরাধ। অনশনের কারণে যদি জুনিয়রদের কারুর কোনো ক্ষতি হয়, তাহলেও মূলত এরা দুজন, এদের প্ররোচনাদাতারা দায়ী থাকবে।মুখ্যমন্ত্রী বারবার অভিভাবকোচিত সংবেদনশীলতা দেখাচ্ছেন। তাতে সাড়া দিয়ে অনশন প্রত্যাহার করে আলোচনা হোক। বাম, অতি বাম, বিরোধীদের ফাঁদে পা দেবেন না।”

স্বাস্থ্যক্ষেত্রে অচলাবস্থা কাটাতে তৎপর প্রশাসন। সোমবার বিকেলে নবান্নে বৈঠকের জন্য সময় দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও ‘শর্ত’ না মেনেই বৈঠকে যোগ দিতে যাওয়ার সিদ্ধান্তে অনড় জুনিয়র ডাক্তাররা। অচলাবস্থা কাটাতে আদৌ জুনিয়র ডাক্তাররা চাইছেন কিনা, তা নিয়েই তৈরি হয়েছে সংশয়। এই পরিস্থিতিতে ফের তৃণমূল নেতা কুণাল ঘোষের নিশানায় আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top