News Flash

  • Home
  • দিনের খবর
  • গাণ্ডেরবালে সন্ত্রাসবাদী হামলায় আহতদের দেখতে হাসপাতালে উপরাজ্যপাল
Image

গাণ্ডেরবালে সন্ত্রাসবাদী হামলায় আহতদের দেখতে হাসপাতালে উপরাজ্যপাল

শ্রীনগর, ২১ অক্টোবর (হি.স.): রবিবার রাতে জম্মু ও কাশ্মীরের গাণ্ডেরবাল জেলার গগনগীর এলাকায় সন্ত্রাসবাদী হামলা হয়। এই হামলায় ৭ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে, আহত হয়েছেন আরও ৫ জন। আহতদের শ্রীনগর মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। জম্মু ও কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহা সোমবার শ্রীনগরের একটি হাসপাতালে আহতদের দেখতে যান। তাঁরা যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠেন, প্রার্থনা করেন তিনি। তাঁদের প্রয়োজনীয় সব ধরনের সহায়তার জন্য প্রশাসনকে নির্দেশ দেন তিনি।

উপরাজ্যপাল মনোজ সিনহা হামলার নিন্দা জানিয়ে বলেন, শ্রমিকদের ওপর নৃশংস ও বর্বরোচিত এই হামলার প্রতিশোধ নেওয়া হবে। আমি জম্মু ও কাশ্মীর পুলিশ এবং নিরাপত্তা বাহিনীকে বলেছি যে, সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে এমন বদলা নিতে যাতে তারা ভবিষ্যতেও মনে রাখে।

উল্লেখ্য, সন্ত্রাসবাদী হামলায় মৃতদের মধ্যে একজন ডাক্তার রয়েছেন। বাকিরা শ্রমিক। সন্ত্রাসবাদী সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (টিআরএফ) হামলার দায় স্বীকার করেছে। এটি সন্ত্রাসবাদী সং6গঠন লস্কর-ই-তৈবার একটি শাখা সংগঠন। জানা গেছে, ওই এলাকায় টানেল নির্মাণের কাজ চলছিল। সেইসময়ই এই সন্ত্রাসবাদী হামলা হয়। হামলার পরপরই জওয়ানরা পুরো এলাকা ঘিরে ফেলে। সন্ত্রাসবাদীদের ধরতে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। ঘটনাস্থলে পৌঁছন কাশ্মীরের আইজি। উল্লেখ্য, যে এলাকায় সন্ত্রাসবাদী হামলা হয়েছে সেটি মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহর গাণ্ডেরবাল বিধানসভা কেন্দ্রে পড়ে। মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এই হামলার নিন্দা করেছেন এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

Releated Posts

জন্তর মন্তর মন্তব্যে মেহবুবা মুফতির ক্ষমা চাওয়া উচিত ছিল: ওমর আবদুল্লা

শ্রীনগর, ২৭ জুলাই (আইএএনএস): জন্তর মন্তরে ছাত্র আন্দোলন দমনে বলপ্রয়োগ নিয়ে করা মন্তব্যের জেরে পিপলস ডেমোক্র্যাটিক পার্টি (পিডিপি)-র…

ByByNews Desk Jul 27, 2026

মাদক পাচারকারীকে ধরতে গিয়ে গাড়ির ধাক্কা, হায়দরাবাদে আহত ৩ পুলিশকর্মী

হায়দরাবাদ, ২৭ জুলাই (আইএএনএস): মাদক পাচারবিরোধী অভিযানে গিয়ে এক সন্দেহভাজন মাদক পাচারকারীর গাড়ির ধাক্কায় তিন পুলিশকর্মী আহত হয়েছেন।…

ByByNews Desk Jul 27, 2026

ভুয়ো ভারতীয় পাসপোর্টে বিদেশ সফর, মুম্বই বিমানবন্দরে গ্রেফতার বাংলাদেশি নাগরিক

মুম্বই, ২৭ জুলাই (আইএএনএস): ভুয়ো নথির ভিত্তিতে ভারতীয় পাসপোর্ট সংগ্রহ করে বিদেশ সফরের অভিযোগে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ…

ByByNews Desk Jul 27, 2026

রাজস্থানে পঞ্চায়েত ও পুরভোটে লড়বে ওয়াইসির এআইএমআইএম, প্রথমবার তৃণমূল স্তরে সংগঠিত লড়াইয়ের ঘোষণা

জয়পুর, ২৭ জুলাই (আইএএনএস): আসন্ন পঞ্চায়েত ও পুরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিল আসাদউদ্দিন ওয়াইসির নেতৃত্বাধীন অল ইন্ডিয়া…

ByByNews Desk Jul 27, 2026
Scroll to Top