News Flash

  • Home
  • দিনের খবর
  • ৬ বিধানসভা কেন্দ্রে আবাস সমীক্ষা বন্ধের আবেদন বিজেপি-র
Image

৬ বিধানসভা কেন্দ্রে আবাস সমীক্ষা বন্ধের আবেদন বিজেপি-র

কলকাতা, ২১ অক্টোবর (হি.স.): সোমবার ২১ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত রাজ্য সরকারের তরফে আবাস যোজনা সংক্রান্ত বিশেষ সমীক্ষা হওয়ার কথা রয়েছে। তবে এই সমীক্ষা বন্ধের আবেদন জানিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিক ও মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি দিল বিজেপি।

মূলত যে জেলাগুলিতে বিধানসভার উপনির্বাচন হবে সেখানেই এই আবাস যোজনা সংক্রান্ত সমীক্ষা বন্ধের আবেদন জানানো হয়েছে। রাজ্য বিজেপির অন্যতম সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন, ‘‘মূলত যে জেলাগুলিতে উপনির্বাচন হবে সেখানেই এই আবাস যোজনা সংক্রান্ত সমীক্ষা বন্ধের আবেদন জানানো হয়েছে। কারণ আমরা মনে করছি এই সমীক্ষার সময় বাড়ি পাইয়ে দেওয়ার নাম করে নানা রকম প্রলোভন দেখাবে তৃণমূলি সরকার। এমনকী, শাসক দলের প্রার্থীকে ভোট না দিলে আবাস যোজনার তালিকায় নাম তোলা হবে না। এমন নানা হুমকিও দেওয়া হতে পারে। তাই যে সমস্ত বিধানসভা কেন্দ্রে আগামী ১৩ নভেম্বর উপনির্বাচন রয়েছে সেই সমস্ত প্রশাসনিক জেলায় এই সমীক্ষা বন্ধ রাখার জন্য আবেদন করা হয়েছে।’’

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top