News Flash

  • Home
  • দিনের খবর
  • শিয়ালদহ স্টেশনে তরুণীর প্রেমিককে বেধড়ক মার! ধৃত ৩ অভিযুক্ত
Image

শিয়ালদহ স্টেশনে তরুণীর প্রেমিককে বেধড়ক মার! ধৃত ৩ অভিযুক্ত

কলকাতা, ২১ অক্টোবর (হি.স.): শিয়ালদহ স্টেশনে এক তরুণীর ছবি তুলতে বাধা দেওয়ায় তাঁর প্রেমিককে বেধড়ক মারধরের অভিযোগ উঠল। অভিযুক্ত ৩ জনকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে রেল পুলিস। রবিবার রাতের ঘটনা। রেল পুলিশ সূত্রে খবর, ঢাকুরিয়া থেকে ওই তরুণী এবং তাঁর এক বন্ধু ট্রেনে ওঠেন। চলন্ত ট্রেনে তরুণীর ছবি তোলার চেষ্টা করে তিন যুবক। বুঝতে পেরেই তিনি প্রতিবাদ করেন। পরে শিয়ালদহ স্টেশনে ট্রেন থেকে নামলে ওই তরুণী এবং তাঁর বন্ধুর পিছু নেয় অভিযুক্ত তিন যুবক। অভিযোগ, ফের তারা ওই তরুণীর ছবি তোলার চেষ্টা করলে বাধা দেয় তরুণীর বন্ধু। তখনই তাঁকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। অভিযোগের ভিত্তিতে ৩ অভিযুক্তকে রেল পুলিশ গ্রেফতার করেছে।

Releated Posts

মায়াবতী যতদিন আছেন, আকাশ আনন্দের শত্রুর প্রয়োজন নেই: কংগ্রেস

লখনউ, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) প্রধান মায়াবতীর ভাইপো আকাশ আনন্দকে দল থেকে সম্পূর্ণভাবে মুক্ত করার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

রাজস্থানে পুরভোটে ভোট দিলেন ওম বিড়লা, সর্বোচ্চ সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান

কোটা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের চলমান নগর স্থানীয় সংস্থা নির্বাচনে শুক্রবার কোটা শহরের শক্তিনগরের একটি ভোটকেন্দ্রে ভোট দিলেন…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

মুম্বই বিমানবন্দরে ডিআইআর-এর অভিযান, ৫.৫ কোটি টাকার সোনার গুঁড়ো উদ্ধার, গ্রেফতার ৪

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): মূল্যবান ধাতু পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top