News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রাজ্যে প্রতিনিয়ত মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, কিন্তু কমিশনের কোনো ভূমিকা নেই, প্রতিবাদে সরব কংগ্রেস 
Image

রাজ্যে প্রতিনিয়ত মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, কিন্তু কমিশনের কোনো ভূমিকা নেই, প্রতিবাদে সরব কংগ্রেস 

আগরতলা, ১৯ অক্টোবর: রাজ্যে প্রতিনিয়ত মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। কিন্তু তাতে মানবাধিকার কমিশনের ভূমিকা নেই। এমনটাই অভিযোগ তুলে আজ শ্যামলী বাজারস্থিত মানবাধিকার কমিশন ঘেরাও করল সদর জেলা কংগ্রেস। এদিন কর্মী সর্মথকরা কমিশনের সাইনবোর্ড কালো পতাকা লাগিয়ে বিক্ষোভে সামিল হয়েছেন।

এদিন প্রদেশ কংগ্রেসের এক কর্মী বলেন, রাজ্যে প্রতিনিয়ত অপরাধ বেড়েই চলছে। প্রতিদিন রাজ্যের কোথাও না কোথাও খুন, সন্ত্রাস ও নারীরা নির্যাতনের শিকার হচ্ছেন। ত্রিপুরায় পুরোপুরি আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে। কিন্তু মুখ্যমন্ত্রী দাবি করছেন, রাজ্যে আইন শৃঙ্খলা বজায় রয়েছে।  দুঃখের বিষয়, রাজ্যের বর্তমান পরিস্থিতিতে মানবাধিকার কমিশন কুম্ভকর্ণের ভূমিকা পালন করছে।  

তিনি অভিযোগ করেন, রাজ্যে যেভাবে অপরাধ বেড়েই চলছে সেই পরিপ্রেক্ষিতে মানবাধিকার কমিশন ভূমিকা নেই।  গত কিছু দিন আগে ১২ বছরের এক নাবালিকাকে ধর্ষণ করা হয়েছে। পুলিশের নিরব ভূমিকা ও কঠোর পদক্ষেপের অভাবে দোষীরা ছাড়া পেয়ে যাচ্ছে। তার থেকে বড়ো দুঃখের বিষয় মানবাধিকার কমিশন নিরব ভূমিকা পালন করছে। কমিশনের দায়দায়িত্ব নিয়ে রাজ্যেবাসী ভুলে গিয়েছেন। এরই প্রতিবাদে সরব হয়েছে প্রদেশ কংগ্রেস। আজ সদর জেলা কংগ্রেসের উদ্যাগে মানবাধিকার সাইনবোর্ড কালো পতাকা দিয়ে ঢেকে ফেলা হয়েছে। 

Releated Posts

শুধু পুজো করলে চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে: সাংসদ বিপ্লব

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  ‘শুধু পুজো করলেই চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে’—এই বার্তা দিয়ে প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের…

ByByReshmi Debnath Sep 14, 2026

সিদ্ধিদাতা গণেশ পুজো ঘিরে উৎসবের আমেজ আগরতলায়

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  আজ সিদ্ধিদাতা গণেশ পুজো। এই উপলক্ষে রাজধানী আগরতলা শহরের বিভিন্ন এলাকায় জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করা হয়েছে…

ByByReshmi Debnath Sep 14, 2026

ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে জেলা প্রশাসন ও পুলিশ কর্তাদের সঙ্গে রাজ্য নির্বাচন কমিশনের বৈঠক

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: টিটিএএডিসি ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে সোমবার রাজ্যের সমস্ত জেলা নির্বাচন আধিকারিক (ডিএম ও কালেক্টর)…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

বাজারে দুঃসাহসিক চুরি, প্রশ্নের মুখে রাতের নিরাপত্তা

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: দোকানের টিনের ছাদ কেটে জুয়েলারি দোকানে ঢুকে প্রায় ৮০ ভরি রুপার অলংকার ও নগদ টাকা…

ByByTaniya Chakraborty Sep 14, 2026
Scroll to Top