News Flash

  • Home
  • দিনের খবর
  • মুর্শিদাবাদে আমবাগান থেকে উদ্ধার যুবকের দেহ, ছড়ালো চাঞ্চল্য
Image

মুর্শিদাবাদে আমবাগান থেকে উদ্ধার যুবকের দেহ, ছড়ালো চাঞ্চল্য

বহরমপুর, ১৯ অক্টোবর (হি.স.): আম বাগান থেকে উদ্ধার হল এক যুবকের দেহ। মুর্শিদাবাদের ভগবানগোলা থানার ওলাপুর এলাকার ঘটনা। স্থানীয় ওই যুবকের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ দেহ উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠালে, চিকিৎসকরা ওই যুবককে মৃত বলে ঘোষণা করে।

দেহ ময়নাতদন্তের জন্য লালবাগ মহকুমা হাসপাতাল মর্গে পাঠানো হয়।মৃতের নাম – সুজন শেখ (২৯)। মৃতের পরিবার সূত্রে দাবি, শুক্রবার রাতে ওই যুবক বাড়িতে কাউকে কিছু না বলে বেরিয়ে যায়। রাতে আর সে বাড়িই ফেরেনি। শনিবার ভোরে যুবকের মা, ছেলেকে খুঁজে না পেয়ে বাড়ির আশেপাশে খোঁজ-খবর শুরু করেন। তখনই বাড়ি থেকে কিছুটা দূরের একটি আম বাগানে ঝুলন্ত অবস্থায় ছেলের মৃতদেহ দেখতে পান তিনি। খবর দেওয়া হয় পুলিশকে। ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে নিয়ে যায় ভগবানগোলা থানার পুলিশ।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top