News Flash

  • Home
  • দিনের খবর
  • লুকোচুরি শেষ, বহরমপুরে প্রাক্তন তৃণমূল ব্লক সভাপতি খুনের ঘটনায় ধৃত এক
Image

লুকোচুরি শেষ, বহরমপুরে প্রাক্তন তৃণমূল ব্লক সভাপতি খুনের ঘটনায় ধৃত এক

বহরমপুর, ১৮ অক্টোবর (হি.স.): মুর্শিদাবাদ জেলার বহরমপুরের রাধারঘাটে প্রাক্তন তৃণমূল কংগ্রেস ব্লক সভাপতি প্রদীপ দত্ত খুনের ঘটনায় একজন অভিযুক্তকে গ্রেফতার করল পুলিস। ধৃতের নাম বুবাই দাস। তাঁর বাড়ি রাধারঘাট এলাকায়। জানা গিয়েছে, বহরমপুর পুরসভার অস্থায়ী সাফাই কর্মী হিসেবে কাজ করে বুবাই।

শুক্রবার ভোরবেলায় তার বাড়ি থেকে ঘুমন্ত অবস্থায় তাকে গ্রেফতার করে পুলিস। ধৃতকে পুলিসি হেফাজতের আবেদন করে এদিনই বহরমপুর আদালতে তোলা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত যুবক ২ জন শার্প শ্যুটারকে প্রদীপবাবুর ব্যাপারে খবর দিয়েছিল। এই খুনের ঘটনায় তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ মূল অভিযুক্তদের কাছে পৌঁছাতে চাইছে।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top