News Flash

  • Home
  • দিনের খবর
  • (আপডেট) বিহারের সারনে বিষাক্ত মদ খেয়ে মৃত্যু বেড়ে ৪, সিট গঠন করে তদন্ত শুরু
Image

(আপডেট) বিহারের সারনে বিষাক্ত মদ খেয়ে মৃত্যু বেড়ে ৪, সিট গঠন করে তদন্ত শুরু

সারন, ১৭ অক্টোবর (হি.স.): বিহারের সারন জেলায় বিষাক্ত মদ খেয়ে মৃত্যু হয়েছে ৪ জনের। এছাড়াও কয়েকজন অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সারন জেলার মাসরাখ থানার অন্তর্গত ব্রাহিমপুর গ্রামে এই ঘটনাটি ঘটেছে। বৃহস্পতিবার সকালে পুলিশের পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই ঘটনায় ৮ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে এবং সিট (বিশেষ তদন্তকারী দল) গঠন করা তদন্ত শুরু হয়েছে।ঘটনাটি ঘটেছে ১৬ অক্টোবর, বুধবার। বিষাক্ত মদ খাওয়ার পর দু’জন মারা যান, পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দু’জনের মৃত্যু হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ঘটনায় মামলা দায়ের করা হয়েছে এবং ৮ জনকে হেফাজতে নেওয়া হয়েছে। এই মামলায় জড়িত অভিযুক্তদের গ্রেফতার করতে, অন্যান্য দিক খতিয়ে দেখতে সিট গঠন করা হয়েছে।

Releated Posts

মাদানির ‘জিহাদ’ মন্তব্যে বিজেপির তীব্র সমালোচনা, বললেন— ‘উসকানিমূলক রাজনীতি আর কাজ করছে না’

নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): জমিয়ত উলেমা-ই-হিন্দের সভাপতি মাওলানা সাইয়্যদ আরশাদ মাদানি-র “জিহাদ প্রত্যেক মুসলিমের অধিকার” মন্তব্যকে ঘিরে রাজনৈতিক…

ByByNews Desk Jun 24, 2026

বিহারের পূর্ব চম্পারণে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ৪, আহত ৪

পাটনা, ২৪ জুন (আইএএনএস): বিহারের পূর্ব চম্পারণ জেলায় বুধবার এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত চারজনের মৃত্যু হয়েছে এবং…

ByByNews Desk Jun 24, 2026

কাঠুয়ায় খাদে পড়ল তীর্থযাত্রীবোঝাই মিনিবাস, আহত ২৩

জম্মু, ২৪ জুন (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের কাঠুয়া জেলায় বুধবার তীর্থযাত্রীবোঝাই একটি মিনিবাস খাদে পড়ে অন্তত ২৩ জন…

ByByNews Desk Jun 24, 2026

আমতা বোমা বিস্ফোরণ মামলায় দুই মূল অভিযুক্তকে গ্রেফতার করল এনআইএ

নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার আমতা এলাকায় ২০২২ সালের বোমা বিস্ফোরণ মামলায় দুই মূল অভিযুক্তকে গ্রেফতার…

ByByNews Desk Jun 24, 2026
Scroll to Top