News Flash

  • Home
  • দিনের খবর
  • স্বাস্থ্যভবনে আড়াই ঘণ্টার বৈঠকে জট খুলল না, তিনটি ইস্যুতে মতের অমিল
Image

স্বাস্থ্যভবনে আড়াই ঘণ্টার বৈঠকে জট খুলল না, তিনটি ইস্যুতে মতের অমিল

কলকাতা, ১৪ অক্টোবর (হি.স.) বহু প্রতীক্ষিত আড়াই ঘন্টার বৈঠকের নির্যাস ফলপ্রসূ নয়। রাজ্য সরকারের তরফে মুখ্যসচিব ডঃ মনোজ পন্থর নেতৃত্বে সোমবারের বৈঠকটি নিষ্ফলা। সিনিয়র চিকিৎসকদের এক প্রতিনিধি দল সেখানে বৈঠকে যোগদান করেন। হাসপাতালে দুর্নীতি চক্রের কথা জানানো হয়েছে। জুনিয়র চিকিৎসকদের দশ দফা দাবির সমর্থনে আলোচনাও শুরু হয়। যদিও তা নিয়ে কোনওরকম সদর্থক ভূমিকা পালনের খবর নেই। তবে, ওই বৈঠকে স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম অনুপস্থিত ছিলেন। রাজ্য সরকারের তরফেও লিখিত বক্তব্য দেওয়া হয়নি। তাদের দাবি, হালকা চালে ভাসা ভাসা বেশ কিছু প্রস্তাব তথা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। যা নিয়ে তাদের প্রবল আপত্তি। মুখ্যসচিবের সঙ্গে বৈঠকের পর হতাশ সিনিয়র চিকিৎসকদের প্রতিনিধিরা। তাদের আরও বক্তব্য, ওই সমস্যার সমাধানে সদিচ্ছা নেই সরকার পক্ষের। তবে, জুনিয়র চিকিৎসকদের অনশন কর্মসূচিতে স্বাস্থ্যের হাল হকিকত নিয়ে উদ্বেগ রয়েছে। সেকথাও পাল্টা জানান, মুখ্যসচিব ডঃ মনোজ পন্থ। তিনি বলেন, বিভিন্ন ইস্যুতে আলোচনা হয়। তবে প্রতিটি ক্ষেত্রেই টাইমলাইন বেঁধে কাজের অগ্রগতি বলা সম্ভব নয়। ইতিমধ্যেই দশ দফা দাবির মধ্যেই সাতটি দাবিতে কাজ এগিয়েছে। তবে, তিনটি দাবি নিয়ে দু’ পক্ষের মধ্যেই মতের অমিল রয়েছে।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top