News Flash

  • Home
  • দিনের খবর
  • কানপুরে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু চালক সহ ৫ কলেজ পড়ুয়ার
Image

কানপুরে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু চালক সহ ৫ কলেজ পড়ুয়ার

কানপুর, ১৪ অক্টোবর (হি.স.) : উত্তরপ্রদেশের কানপুরের রুমা-ভাউন্তি উড়ালপুলের উপর এক ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল ৫ জনের। সোমবার সকালে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে । এই ঘটনায় মৃতদের মধ্যে রয়েছে চার কলেজ পড়ুয়া। মৃত্যু হয়েছে গাড়ির চালকেরও। জানা গিয়েছে, কানপুর শহরের অদূরে রুমা-ভাউন্তি উড়ালপুলের উপর দুটি দ্রুতগতির ট্রাকের মাঝে পড়ে যায় একটি ছোট গাড়ি। সেই গাড়িতেই কলেজে যাচ্ছিলেন চার পড়ুয়া। দুটি ট্রাকের মাঝে পড়ে চিঁড়েচ্যাপ্টা হয়ে যায় কলেজগামী ছোট গাড়িটি। ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়। দুমড়েমুচড়ে যাওয়া গাড়ি গ্যাস কাটার দিয়ে কেটে প্রত্যেকের দেহ উদ্ধার করতে হয়েছে।

পুলিশ জানিয়েছেন, মৃতরা হলেন কম্পিউটার সায়েন্সের প্রথম বর্ষের ছাত্রী আয়ূষী পটেল, কম্পিউটার সায়েন্সের দ্বিতীয় বর্ষের ছাত্রী গরিমা ত্রিপাঠী, কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিংয়ের তৃতীয় বর্ষের ছাত্র সতীশ কুমার এবং ইলেকট্রনিক্স ও কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ের চতুর্থ বর্ষের ছাত্র প্রতীক সিং। এরা প্রত্যেকেই প্রাণবীর সিং ইনস্টিটিউট অফ টেকনোলজি কলেজের ছাত্রছাত্রী। চালকের নাম বিজয় সাহু। দুর্ঘটনার পর দুটি ট্রাকের চালকই পলাতক। ঘাতক ট্রাক দুটি আটক করেছে পুলিশ। পাঁচজনের দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

Releated Posts

ভুয়ো ভারতীয় পাসপোর্টে বিদেশ সফর, মুম্বই বিমানবন্দরে গ্রেফতার বাংলাদেশি নাগরিক

মুম্বই, ২৭ জুলাই (আইএএনএস): ভুয়ো নথির ভিত্তিতে ভারতীয় পাসপোর্ট সংগ্রহ করে বিদেশ সফরের অভিযোগে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ…

ByByNews Desk Jul 27, 2026

রাজস্থানে পঞ্চায়েত ও পুরভোটে লড়বে ওয়াইসির এআইএমআইএম, প্রথমবার তৃণমূল স্তরে সংগঠিত লড়াইয়ের ঘোষণা

জয়পুর, ২৭ জুলাই (আইএএনএস): আসন্ন পঞ্চায়েত ও পুরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিল আসাদউদ্দিন ওয়াইসির নেতৃত্বাধীন অল ইন্ডিয়া…

ByByNews Desk Jul 27, 2026

তামিলনাড়ুর শিবকাশীতে অবৈধ বাজি গুদামে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩; তদন্ত শুরু

শিবকাশী (তামিলনাড়ু), ২৬ জুলাই (আইএএনএস): তামিলনাড়ুর বিরুধুনগর জেলার শিবকাশী তালুকের সেঙ্গামালপট্টি গ্রামে একটি অবৈধ বাজি গুদামে রবিবার ভয়াবহ…

ByByNews Desk Jul 26, 2026

বিহারে আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে বড় আন্দোলনের হুঁশিয়ারি তেজস্বী যাদবের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বিহারে নিট প্রশ্নফাঁস ইস্যুতে আন্দোলনকারী ছাত্রদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর প্রত্যাহার না হলে রাজ্যজুড়ে…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top