News Flash

  • Home
  • দিনের খবর
  • ভারতে যে সকল ভাষা বলা হয়, সবই রাষ্ট্রীয় ভাষা : সুরেশ ভাইয়াজি যোশী
Image

ভারতে যে সকল ভাষা বলা হয়, সবই রাষ্ট্রীয় ভাষা : সুরেশ ভাইয়াজি যোশী

জয়পুর, ১২ অক্টোবর (হি.স.): ভারতে যে সকল ভাষা বলা হয়, সবই রাষ্ট্রীয় ভাষা। জোর দিয়ে বললেন আরএসএস-এর অখিল ভারতীয় কার্যকারিণী সদস্য সুরেশ ভাইয়াজি যোশী। শনিবার রাজস্থানের জয়পুরে বিজয়া দশমী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সুরেশ ভাইয়াজি যোশী বলেছেন, “রাজ্যগুলি আলাদা এবং তাদের ভাষাগুলিও আলাদা, এমনকি এই রাজ্যগুলির ছোট সংস্কৃতিও আলাদা। একটি অনাকাঙ্খিত বিভ্রম তৈরি করা হচ্ছে যে একটি ভাষাই সর্বোচ্চ।” সুরেশ ভাইয়াজি যোশী বলেছেন, “ভারতে যে সমস্ত ভাষা বলা হয়, সবই রাষ্ট্রীয় ভাষা, তা সেটা তামিল, মালায়ালম, মারাঠি, গুজরাটি, বাংলা অথবা হিন্দিই হোক। এই সব ভাষার পেছনের ধারণা একটাই। ভাষা ভিন্ন, কিন্তু আমাদের চিন্তাভাবনা একই।” সুরেশ ভাইয়াজি যোশী আরও বলেছেন, “ভারতীয় সংস্কৃতি ও পরম্পরায়, ‘শস্ত্র’ শক্তি এবং সংযম, পাশাপাশি ভারসাম্য উভয়েরই প্রতীক। এই উৎসব সকলের কাছে একটি বার্তা পাঠায় যে : ‘ধর্ম’ এবং ‘অধর্ম’-এর মধ্যে যুদ্ধে আমাদের অবশ্যই ‘ধর্ম’-এর পাশে দাঁড়াতে হবে; সত্য এবং মিথ্যার রাজ্যে, আমাদের অবশ্যই সত্যকে সমর্থন করতে হবে এবং ন্যায় ও অন্যায়ের প্রেক্ষাপটে আমাদের অবশ্যই আমাদের হৃদয়ে এই বিজয়ের আকাঙ্ক্ষাকে এগিয়ে নিয়ে যেতে হবে।” 

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top