News Flash

  • Home
  • মুখ্য খবর
  • অতিরিক্ত মাদক সেবন করিয়ে বাম বিধায়কের নাতিকে পিটিয়ে খুন, সুষ্ঠু তদন্তের দাবি   
Image

অতিরিক্ত মাদক সেবন করিয়ে বাম বিধায়কের নাতিকে পিটিয়ে খুন, সুষ্ঠু তদন্তের দাবি   

আগরতলা, ৯ অক্টোবর: অতিরিক্ত মাদক সেবন করিয়ে বাম বিধায়কের নাতিকে পিটিয়ে খুন করা হয়েছে। ওই ঘটনায় গন্ডাছড়া এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। পরিবারের তরফ থেকে সুষ্ঠু তদন্তের দাবি জানানো হয়েছে। এদিকে খবর পেয়ে জিবি হাসপাতালে ছুটে গিয়েছেন প্রাক্তন বাম বিধায়ক সুধন দাস। 

ঘটনার বিবরণে প্রাক্তন বাম বিধায়ক সুধন দাস বলেন, পুষ্প ত্রিপুরার দাদু গন্ডাছড়ার সিপিএমের বিধায়ক ছিলেন। উগ্রপন্থী আক্রমণের শিকার হয়েছিলেন তিনি। পুষ্প ত্রিপুরার বাবাও উগ্রপন্থী আক্রমণের শিকার হয়েছিলেন। গত তিনদিন আগে তাকে দৃবৃত্তরা মারধর করে রাস্তায় ফেলে রেখে চলে যায়। পরবর্তী সময়ে তাঁর পরিবারের সদস্যরা তাঁকে গন্ডাছড়া হাসপাতালে নিয়ে গিয়েছিলেন। তাঁর অবস্থা আশঙ্কাজনক দেখে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে জিবি হাসপাতালে স্থানান্তর করেন। আজ সকালে সে মৃত্যুর কোলে ঢলে পড়েন। আজ জিবি হাসপাতালে গিয়ে তিনি মৃতের পরিবারের সদস্যদের সাথে কথাবার্তা বলেন। পরিবারের তরফ থেকে থানায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি। 

এবিষয়ে মৃতের বোন জানিয়েছেন, গত তিনদিন আগে রাস্তা ধারে তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। সাথে সাথে পরিবারের সদস্যরা তাকে গন্ডাছড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে উদয়পুর হাসপাতালে স্থানান্তর করেন। তারপর সেখান থেকে তাঁকে জিবি হাসপাতালে স্থানান্তর করেন। তিনি আরও জানিয়েছেন, মৃতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। বর্তমানে তার এক পুত্র সন্তান রয়েছে। পরিবারের সদস্যদের দাবি, তাঁকে অতিরিক্ত মাদক সেবন করিয়ে পেটানো হয়েছে। যার ফলে তাঁর মৃত্যু হয়েছে। 

Releated Posts

শুধু পুজো করলে চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে: সাংসদ বিপ্লব

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  ‘শুধু পুজো করলেই চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে’—এই বার্তা দিয়ে প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের…

ByByReshmi Debnath Sep 14, 2026

সিদ্ধিদাতা গণেশ পুজো ঘিরে উৎসবের আমেজ আগরতলায়

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  আজ সিদ্ধিদাতা গণেশ পুজো। এই উপলক্ষে রাজধানী আগরতলা শহরের বিভিন্ন এলাকায় জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করা হয়েছে…

ByByReshmi Debnath Sep 14, 2026

ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে জেলা প্রশাসন ও পুলিশ কর্তাদের সঙ্গে রাজ্য নির্বাচন কমিশনের বৈঠক

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: টিটিএএডিসি ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে সোমবার রাজ্যের সমস্ত জেলা নির্বাচন আধিকারিক (ডিএম ও কালেক্টর)…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

বাজারে দুঃসাহসিক চুরি, প্রশ্নের মুখে রাতের নিরাপত্তা

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: দোকানের টিনের ছাদ কেটে জুয়েলারি দোকানে ঢুকে প্রায় ৮০ ভরি রুপার অলংকার ও নগদ টাকা…

ByByTaniya Chakraborty Sep 14, 2026
Scroll to Top