News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রেলে তল্লাশি চালিয়ে পয়েন্ট ২২ পিস্তলের ১০০ রাউন্ড গুলি উদ্ধার, ধৃত ২
Image

রেলে তল্লাশি চালিয়ে পয়েন্ট ২২ পিস্তলের ১০০ রাউন্ড গুলি উদ্ধার, ধৃত ২

আগরতলা, ৯ অক্টোবর: দুর্গা পূজার প্রাক্কালে এবং সাম্প্রতিক কিছু অশান্তির কারণে ট্রেনে বিশেষ তল্লাশি চালু হয়েছে। ওই অভিযানে দেওঘর এক্সপেসে তল্লাশি চালিয়ে দুই যুবকের কাছ থেকে পয়েন্ট ২২ পিস্তলের ১০০ রাউন্ড গুলি উদ্ধার করে। সাথে দুই যুবককে আটক করা হয়েছে বলে জানান জিআরপি ওসি উত্তম কুমার কলই।

এদিন জিআরপি ওসি উত্তম কুমার কলই বলেন, দুর্গা পূজার প্রাক্কালে এবং সাম্প্রতিক কিছু অশান্তির কারণে ট্রেনে বিশেষ তল্লাশি চালু হয়েছে। এই বিশেষ অভিযান চলাকালে গতকাল গভীর রাতে ধর্মনগর স্টেশনে দেওঘর এক্সপ্রেস থেকে দুজন সন্দেহভাজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে পয়েন্ট ২২ পিস্তলের ১০০ রাউন্ড গুলি উদ্ধার করে।

তিনি আরও জানিয়েছেন, ধৃত দুজনকে আজ জেলা দায়রা আদালতে সোপর্দ  করা হবে। নিরাপত্তার স্বার্থে এই ধরনের চেকিং ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। আটককৃতরা হলেন,  প্রসেনজিৎ দাস ও দীপঙ্কর সেন। 

Releated Posts

শুধু পুজো করলে চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে: সাংসদ বিপ্লব

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  ‘শুধু পুজো করলেই চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে’—এই বার্তা দিয়ে প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের…

ByByReshmi Debnath Sep 14, 2026

সিদ্ধিদাতা গণেশ পুজো ঘিরে উৎসবের আমেজ আগরতলায়

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  আজ সিদ্ধিদাতা গণেশ পুজো। এই উপলক্ষে রাজধানী আগরতলা শহরের বিভিন্ন এলাকায় জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করা হয়েছে…

ByByReshmi Debnath Sep 14, 2026

ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে জেলা প্রশাসন ও পুলিশ কর্তাদের সঙ্গে রাজ্য নির্বাচন কমিশনের বৈঠক

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: টিটিএএডিসি ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে সোমবার রাজ্যের সমস্ত জেলা নির্বাচন আধিকারিক (ডিএম ও কালেক্টর)…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

বাজারে দুঃসাহসিক চুরি, প্রশ্নের মুখে রাতের নিরাপত্তা

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: দোকানের টিনের ছাদ কেটে জুয়েলারি দোকানে ঢুকে প্রায় ৮০ ভরি রুপার অলংকার ও নগদ টাকা…

ByByTaniya Chakraborty Sep 14, 2026
Scroll to Top