News Flash

  • Home
  • মুখ্য খবর
  • হরিয়ানায় বিজেপি, জম্মু ও কাশ্মীরে এগিয়ে কংগ্রেস জোট
Image

হরিয়ানায় বিজেপি, জম্মু ও কাশ্মীরে এগিয়ে কংগ্রেস জোট

রোহতক, ৮ অক্টোবর : হরিয়ানায় নির্বাচনী ফলাফলে টানটান উত্তেজনা রয়েছে। গণনা শুরু হতেই কংগ্রেস এগিয়ে থাকলেও সময় যত গড়িয়েছে, ফলাফলের চিত্রও পাল্টেছে। হরিয়ানায় বিজেপি অনেকটাই এগিয়ে গেছে। অন্যদিকে, জম্মু ও কাশ্মীরে কংগ্রেস জোট অনেকটাই এগিয়ে রয়েছে।

এই মুহুর্তে নির্বাচন কমিশনের সর্বশেষ পরিণামে দেখা যাচ্ছে, হরিয়ানায় বিজেপি ৪৯টি, কংগ্রেস ৩৫ , আইএনএলডি ১টি, বিএসপি ১টি এবং অন্যান্য ৪টি আসনে এগিয়ে রয়েছে। অন্যদিকে, জম্মু ও কাশ্মীরে ন্যাশনাল কনফারেন্স ৪১টি, বিজেপি ২৬টি, কংগ্রেস ১০টি, পিডিপি ৪টি, জেপিসি ২টি এবং নির্দল ৬টি আসনে এগিয়ে রয়েছে।

বুথ ফেরত সমীক্ষায় হরিয়ানা এবং জম্মু ও কাশ্মীরে বিজেপির পরাজয়ের ইঙ্গিত দিয়েছিল। কিন্ত, আজ গণনায় দেখা যাচ্ছে, বুথ ফেরত সমীক্ষার অনুমান ১০০ শতাংশ সঠিক হচ্ছে না। কারণ, হরিয়ানায় বিজেপির জয়ের প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে। ওই রাজ্যে হাড্ডাহাড্ডি লড়াই হলেও, শেষ হাসি হয়তো বিজেপি হাসবে, এমনটাই মনে করা হচ্ছে।

Releated Posts

আগরতলাকে আরও উন্নত, সবুজ, পরিচ্ছন্ন, আধুনিক ও বাসযোগ্য শহর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সরকার কাজ করছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ সেপ্টেম্বর: আধুনিক আগরতলার সঙ্গে সংযোজিত হলো আরও একটি নতুন পালক। হাওড়া নদীর তীরকে কেন্দ্র…

ByByReshmi Debnath Sep 22, 2026

দশ বছর পর ভিলেজ কমিটি নির্বাচন, মনুতে এনডিএ শরিকদের বৈঠকে ঐক্যবদ্ধ লড়াইয়ের বার্তা

আগরতলা, ২২ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে জোটের নির্বাচনী প্রস্তুতি ও সমন্বয় নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক…

ByByTaniya Chakraborty Sep 22, 2026

ত্রিপুরায় পথ দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা কমেছে, আগস্ট পর্যন্ত ১৩৪ জনের মৃত্যু : পরিবহন মন্ত্রী

আগরতলা, ২২ সেপ্টেম্বর: ত্রিপুরায় পথ দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা ক্রমশ কমছে। আজ আগরতলার স্টেট গেস্ট হাউসে আয়োজিত সড়ক নিরাপত্তা…

ByByTaniya Chakraborty Sep 22, 2026

মান্দাই ব্লকে নির্বাচনী কর্মীদের ভোটগ্রহণ, পুরো প্রক্রিয়ায় দায়িত্বে মহিলা কর্মীরা

আগরতলা, ২২ সেপ্টেম্বর: আগামী ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলেছে এডিসির ভিলেজ কমিটি নির্বাচন। তার আগে নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে…

ByByTaniya Chakraborty Sep 22, 2026
Scroll to Top