News Flash

  • Home
  • মুখ্য খবর
  • গন্ডাছড়া এবং রানীরবাজারে ব্যর্থ হয়ে কদমতলায় মিনি দাঙ্গা করার চেষ্টা করছে শাসক দল বিজেপি : সুদীপ
Image

গন্ডাছড়া এবং রানীরবাজারে ব্যর্থ হয়ে কদমতলায় মিনি দাঙ্গা করার চেষ্টা করছে শাসক দল বিজেপি : সুদীপ

আগরতলা, ৭ অক্টোবর: দীর্ঘদিনের ধরে রাজ্যে দাঙ্গার ষড়যন্ত্র চলছিল। গন্ডাছড়া এবং রানীরবাজারে ব্যর্থ হয়ে কদমতলায় মিনি দাঙ্গা করার চেষ্টা করছে শাসক দল বিজেপি। আজ কদমতলার ঘটনায় শাসক দল বিজেপির দিকে অভিযোগের আঙুল  তুললেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন।

শ্রী বর্মণ বলেন, কদমতলায় চাঁদার জুলুমবাজিকে ঘিরে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বিজেপির বহিরাগতের কারণে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। পুলিশের গুলি একজন নিহত হয়েছে। এখন পুলিশ মৃতদেহ দিতে স্বীকার করছে বলে অভিযোগ করেন তিনি। 

তাঁর অভিযোগ, দীর্ঘদিন ধরে রাজ্যে দাঙ্গা সংঘটিত করার ষড়যন্ত্র করছিল শাসক দল বিজেপি। রাজনৈতিক স্বার্থের জন্য এইগুলি করছেন তাঁরা। তাঁদের জন্য রাজ্যজুড়ে অমঙ্গলের ছায়া পড়ে আছে।তাঁর আরও অভিযোগ, গন্ডাছড়া এবং রানীরবাজারে ব্যর্থ হয়ে কদমতলায় মিনি দাঙ্গা করার চেষ্টা করছে শাসক দল বিজেপি। তাঁদের কারণে রাজ্যে অশান্তি পরিবেশ কায়েম রয়েছে। এর বিরুদ্ধে শান্তিপ্রিয় সব মানুষকে রাস্তায় নেমে প্রতিরোধ গড়ে তোলে শান্তি প্রতিষ্ঠা করতে হবে বলে জানান তিনি।

Releated Posts

সোহম পালের চিকিৎসায় পিএমএনআরএফ থেকে ৫০ হাজার টাকা সহায়তা মঞ্জুর, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ সাংসদ বিপ্লবের

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: রামনগর নিবাসী সোহম পালের উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে ৫০ হাজার টাকা…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

শিক্ষককে ঘিরে ছাত্র-নিগ্রহের অভিযোগে কড়া মাদ্রাসা কমিটি, আলোচনার পর অভিযোগ প্রত্যাহার

কৈলাসহর, ১৫ সেপ্টেম্বর: দারুন কুরআন ফুলবাড়িকান্দি বড়খলা হাফিজিয়া মাদ্রাসার এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে শারীরিকভাবে প্রহার করার অভিযোগকে কেন্দ্র…

ByByReshmi Debnath Sep 15, 2026

স্বর্ণের চেইন ও বিভিন্ন সামগ্রী চুরি, গ্রেফতার গৃহকর্মী

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আখাউড়া রোড এলাকায় একটি বাড়ি থেকে স্বর্ণের চেইন ও বিভিন্ন কসমেটিক সামগ্রী চুরির অভিযোগে এক…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

শুধু পুজো করলে চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে: সাংসদ বিপ্লব

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  ‘শুধু পুজো করলেই চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে’—এই বার্তা দিয়ে প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top