News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কর্তব্যরত ট্রাফিক পুলিশ কর্মী নিগৃহের ঘটনায় আরক্ষা প্রশাসন নিরব থাকলেও সরব হয়েছেন সাধারণ জনগণ, ধর্নায় জনজাতি যুবকরা  
Image

কর্তব্যরত ট্রাফিক পুলিশ কর্মী নিগৃহের ঘটনায় আরক্ষা প্রশাসন নিরব থাকলেও সরব হয়েছেন সাধারণ জনগণ, ধর্নায় জনজাতি যুবকরা  

আগরতলা, ৫ অক্টোবর : কর্তব্যরত ট্রাফিক পুলিশ কর্মী নিগৃহের ঘটনায় আরক্ষা প্রশাসন নিরব থাকলেও সরব হয়েছেন সাধারণ জনগণ। মহালয়ার সন্ধ্যায় আগরতলায় রাজপথে দুই ট্রাফিক পুলিশ কর্মীকে উন্মত্ত যুবকদের দ্বারা হেনস্থার প্রতিবাদে উপজাতি অংশের যুবকরা আজ ধর্নায় বসেছেন। তাঁদের দাবি, ট্রাফিক পুলিশ কর্মী হেনস্থায় অভিযুক্ত উত্সৃঙ্খল যুবকদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। তবেই, আইনের শাসন প্রতিষ্ঠা পাবে।

প্রসঙ্গত, গত ২ অক্টোবর সন্ধ্যায় নেতাজি চৌমুহনী এলাকায় দুই জনজাতি ট্রাফিক আধিকারিক নিজ দায়িত্ব পালন করছিলেন। সে সময় ট্রাফিক বিধি লঙ্ঘন করার দায়ে মাতাল তিন যুবককে তাদের বাইক থামাতে বললে তারা তোয়াক্কা না করে চলে যেতে থাকেন। তখন এক ট্রাফিক কর্মী তাদের বাইকে আটক করেন। তাতেই চটে বসেন ওই দুই যুবক। তখন ট্রাফিক আধিকারিকদের উপর তারা চড়াও হন। হঠাৎ করেই তারা অভিযোগ করেন, কর্তব্যরত ট্রাফিক কর্মী নাকি তাদের মধ্যে একজনের গলার চেইন চুরি করার জন্য তাকে টেনে ধরেছেন। তাছাড়া,  ট্রাফিক কর্মীকে চোর বলে অশ্রীল ভাষায় গালিগালাজ করতে থাকে এই তিনজন। এমনকি ট্রাফিক পুলিশের জাত নিয়েও অশ্লীল গালিগালাজ করেছেন তারা। এক সময় তারা ট্রাফিক পুলিশরা দৈহিক আক্রমণেরও শিকাী হয়েছেন।  কিন্তু তারপরও এবিষয়ে ট্রাফিক আধিকারিকরা নিজেদের আত্মরক্ষার কোনো ব্যবস্থা নিতে পারেন নি। তাদের গালি এতটাই কুৎসিত ছিল যে, সে রাস্তা দিয়ে যাতায়াতকারী মহিলারা কানে আঙ্গুল দিয়ে রীতিমতো দৌড়ে ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন। কিন্তু ওই তিন যুবকের কোন দিকে নজর ছিল না। এমনকি গালিগালাজ করতে করতে তারা শাসক দলের আশ্রয় রয়েছে এমনটাও বুঝিয়েছেন। 

এমনকি, মাঝ রাস্তায় এধরনের ঘটনা সংঘটিত করে ওই দুই ট্রাফিক পুলিশ কর্মীকে দেখে নেওয়ার হুমকি দেয় তিন যুবক। তারা কিভাবে রাতে বাড়ি ফিরবে তা দেখে নেওয়ার পাশাপাশি তাদেরকে খুনের হুমকি পর‍্যন্ত দেওয়া হয়েছে বলে খবর। একজন কর্তব্যরত ট্রাফিক কর্মীকে এভাবে হেনস্থা করলেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি।  এই ধরনের ঘটনায় তারা অত্যন্ত ব্যথিত এবং মর্মাহত। কিন্তু এখনো পর্যন্ত অবিযুক্তদের আটক করা হয়নি।

এদিকে এই ঘটনায় বুদ্ধিজীবী মহলে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। আগরতলা শহরের ট্রাফিক ব্যবস্থা নিয়ে হাজারো অভিযোগ রয়েছে বুদ্ধিজীবীদেরও। তাই বলে এভাবে রাস্তায় ডিউটিরত অবস্থায় দুজন ট্রাফিক পুলিশকে শারীরিক এবং মানসিকভাবে হেনস্তা করার বিষয়টিও একাংশ বুদ্ধিজীবীরা মেনে নিতে পারছেন না। এরই প্রতিবাদে রাজধানীর উত্তর গেইট এলাকায় ধর্নায় বসলো জনজাতি যুবকরা। এবিষয়ে এক পুলিশ আধিকারিক বলেন, গত ২ অক্টোবর তিন যুবকের দ্বারা হেনস্তার শিকার হয়েছিল দুই ট্রাফিক আধিকারিক। এরই প্রতিবাদে আজকের এই ধর্নায় বসেছেন জনজাতি যুবকরা। এদিন ওই পুলিশ আধিকারিক বলেন, এবিষয়ে পুলিশ একটি মামলা গ্রহণ করেছে । ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ।  

Releated Posts

শহীদ কমরেড গৌতম প্রসাদ দত্তের ৪৭তম শহীদান দিবসে বিশালগড়ে রক্তদান শিবির

বিশালগড়, ১৬ সেপ্টেম্বর: শহীদ কমরেড গৌতম প্রসাদ দত্তের ৪৭তম শহীদান দিবস উপলক্ষে বুধবার বিশালগড়ের অফিসটিলা সিপিআই(এম) পার্টি অফিসে…

ByByReshmi Debnath Sep 16, 2026

লটারির কুপনের প্রলোভনে চড়া দামে কাপড় বিক্রির অভিযোগ, দুই যুবককে পুলিশের হাতে তুলে দিল জনতা

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: স্বল্পমূল্যের কাপড়ের সঙ্গে লটারির কুপনের প্রলোভন দেখিয়ে গ্রামের সাধারণ মানুষকে চড়া দামে বিভিন্ন পণ্য বিক্রির…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

আগরতলায় মহিলাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: মহিলাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর ব্যবহারিক দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

প্রতিদিন অন্তত ৫টি বাড়িতে জনসম্পর্ক করবেন সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও বাড়াতে প্রতিদিন অন্তত পাঁচটি বাড়িতে জনসম্পর্ক করার উদ্যোগ নিয়েছেন সাংসদ…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top