News Flash

  • Home
  • দিনের খবর
  • বাঁশদ্রোণীকাণ্ডে পে লোডারের চালক, মালিক গ্রেফতার
Image

বাঁশদ্রোণীকাণ্ডে পে লোডারের চালক, মালিক গ্রেফতার

কলকাতা, ৪ অক্টোবর (হি.স.): বাঁশদ্রোণীতে ছাত্রমৃত্যুর ঘটনায় দু’জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের জালে ধরা পড়েছেন ঘাতক পে লোডারের চালক এবং মালিক।

শুক্রবার সাংবাদিক বৈঠক করে একথা জানালেন কলকাতা পুলিশের ডিসি (দক্ষিণ শহরতলি) বিদিশা কলিতা দাশগুপ্ত। দু’জনকেই বৃহস্পতিবার রাতে গ্রেফতার করেছে পুলিশ। পে লোডারের মালিকই চালককে পালাতে সাহায্য করেছিলেন বলে জানতে পেরেছেন তদন্তকারীরা।

বুধবার, বাঁশদ্রোণীতে পড়তে যাওয়ার সময়, পে লোডারের ধাক্কায় মৃত্যু হয় গড়িয়ার রেনিয়ার বাসিন্দা, গঙ্গাপুরী শিক্ষাসদন হাইস্কুলে এক পড়ুয়ার। এই  মৃত্যু ঘিরে রণক্ষেত্রের চেহারা নেয়। পাটুলি থানার ওসিকে নামানো হয় কাদা জলে। উদ্ধার করতে গেলে পুলিশ কর্মীদের কলার ধরে হুঁশিয়ারি দেয় উত্তেজিত জনতা। পুলিশকে হেনস্থার ঘটনায় গ্রেফতার করা হয়েছে ৫ জনকে। আর এবার গ্রেফতার করা হল ঘাতক পে লোডারের চালক এবং মালিককে।

Releated Posts

জন্তর মন্তর মন্তব্যে মেহবুবা মুফতির ক্ষমা চাওয়া উচিত ছিল: ওমর আবদুল্লা

শ্রীনগর, ২৭ জুলাই (আইএএনএস): জন্তর মন্তরে ছাত্র আন্দোলন দমনে বলপ্রয়োগ নিয়ে করা মন্তব্যের জেরে পিপলস ডেমোক্র্যাটিক পার্টি (পিডিপি)-র…

ByByNews Desk Jul 27, 2026

মাদক পাচারকারীকে ধরতে গিয়ে গাড়ির ধাক্কা, হায়দরাবাদে আহত ৩ পুলিশকর্মী

হায়দরাবাদ, ২৭ জুলাই (আইএএনএস): মাদক পাচারবিরোধী অভিযানে গিয়ে এক সন্দেহভাজন মাদক পাচারকারীর গাড়ির ধাক্কায় তিন পুলিশকর্মী আহত হয়েছেন।…

ByByNews Desk Jul 27, 2026

ভুয়ো ভারতীয় পাসপোর্টে বিদেশ সফর, মুম্বই বিমানবন্দরে গ্রেফতার বাংলাদেশি নাগরিক

মুম্বই, ২৭ জুলাই (আইএএনএস): ভুয়ো নথির ভিত্তিতে ভারতীয় পাসপোর্ট সংগ্রহ করে বিদেশ সফরের অভিযোগে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ…

ByByNews Desk Jul 27, 2026

রাজস্থানে পঞ্চায়েত ও পুরভোটে লড়বে ওয়াইসির এআইএমআইএম, প্রথমবার তৃণমূল স্তরে সংগঠিত লড়াইয়ের ঘোষণা

জয়পুর, ২৭ জুলাই (আইএএনএস): আসন্ন পঞ্চায়েত ও পুরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিল আসাদউদ্দিন ওয়াইসির নেতৃত্বাধীন অল ইন্ডিয়া…

ByByNews Desk Jul 27, 2026
Scroll to Top