News Flash

  • Home
  • দিনের খবর
  • ধৃত আশিস পান্ডে’কে আদালতে পেশ, তিনদিনের সিবিআই হেফাজতে রাখার নির্দেশ
Image

ধৃত আশিস পান্ডে’কে আদালতে পেশ, তিনদিনের সিবিআই হেফাজতে রাখার নির্দেশ

কলকাতা, ৪ অক্টোবর (হি. স.) আর জি কর হাসপাতালে আর্থিক দুর্নীতি চক্র সক্রিয়। গত ৯ আগস্ট ওই মেডিক্যাল কলেজ ও হাসপাতালে মহিলা পিজিটি’র রহস্যমৃত্যুর ঘটনার পরিপ্রেক্ষিতে চলছে তদন্ত। এর সূত্র ধরেই দুর্নীতি কান্ডে উঠে আসে আশিস পান্ডের নাম। বৃহস্পতিবার তাকে সিবিআই গ্রেফতার করে। কড়া নিরাপত্তার মধ্যেই শুক্রবার সিবিআইয়ের বিশেষ আদালতে পেশ করা হয়। এরপর সিবিআইয়ের বক্তব্য শোনার পর বিচারক তাকে তিনদিনের সিবিআই হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এর তরফেও পরবর্তী পর্যায়ে জেরা করার জন্য সময় চেয়ে ওই আর্জি জানানো হয়েছিল। উল্লেখ্য, আর জি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ ডাঃ সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ ওই চিকিৎসক আর্থিক দুর্নীতি মামলায় অভিযুক্ত আশিস। এর আগে তাকে জেরা করা হয়। পরবর্তী পর্যায়ে ফের তাঁকে ডেকে পাঠানো হয়। প্রসঙ্গত আর জি কর হাসপাতালের তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদ ইউনিটের নেতা ছিলেন আশিস। আদালতের পক্ষ থেকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের ওই আর্জিকে মান্যতা দেওয়া হয়েছে।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top