কলকাতা, ২ অক্টোবর (হি.স.) :জাতির পিতা মহাত্মা গান্ধীর ১৫৫ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। দেশজুড়ে আজকের এই দিনটিতে নানা কর্মসূচি রয়েছে। এ রাজ্যে ও তাতে পিছিয়ে নেই। কলকাতায় বেলেঘাটায় রয়েছে গান্ধী ভবন। আপাতত তা মিউজিয়াম। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার, তথ্য প্রযুক্তি এবং রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ঝটিকা সফরে এই শহরে পৌঁছে সেখানে পদার্পণ করেন। বাপুজির মূর্তিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন তিনি। সঙ্গে ছিলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর ও অন্যান্যরা। শ্রদ্ধা ও স্মরণে ফিরে ঘুরে দেখেন গান্ধীজির স্মৃতি বিজড়িত ঐতিহাসিক ভবনটি। ভিড় ছিল প্রচার মাধ্যমের। তাঁকে নিয়ে স্মৃতিচারণা করেন। সেইসঙ্গে দর্শনার্থীদের উপস্থিতিও ছিল নজর কাড়া। পুলিশের নিরাপত্তা ছিল আঁটোসাঁটো। উল্লেখ্য, স্বাধীনতা দিবসের প্রাক্কালে ১৯৪৭ এর ২৩ আগস্ট এই ভবনে মহাত্মা গান্ধী পদার্পণ করেন এবং তৎকালীন সময়েই ৭ সেপ্টেম্বর পর্যন্ত একটানা সেখানেই থেকে শান্তির পক্ষে কাজ করে গেছেন, যা এই মুহূর্তে ইতিহাস। প্রসঙ্গত এই গান্ধী ভবনের পুরানো নাম – হায়দারী মঞ্জিল। পরে নাম বদল করা হয়েছে।

বেলেঘাটার গান্ধী ভবনে বাপুজির প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণ’র
Releated Posts
রাহুল গান্ধীর ‘ভগবান রাম’ মন্তব্য ঘিরে নতুন করে শুনানির নির্দেশ বারাণসী আদালতের
নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): কংগ্রেস নেতা এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে ভগবান রামকে নিয়ে করা কথিত…
খুনের চেষ্টা ও শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর স্বপন সমাদ্দার
কলকাতা, ১০ জুন (আইএএনএস): খুনের চেষ্টা, শ্লীলতাহানি-সহ একাধিক গুরুতর অভিযোগে বুধবার গ্রেফতার করা হল কলকাতা পুরসভার (কেএমসি) তৃণমূল…
মুখ্যমন্ত্রীর বাসভবন অভিযানে বাধা, রাঁচিতে অনির্দিষ্টকালের অনশন শুরু ১৭ ঝাড়খণ্ড আন্দোলনকারীর
রাঁচি, ১০ জুন (আইএএনএস): পৃথক ঝাড়খণ্ড রাজ্য গঠনের আন্দোলনের সঙ্গে যুক্ত ব্যক্তিরা বুধবার রাঁচিতে বিক্ষোভ কর্মসূচি পালন করে…
বেলডাঙা হিংসা মামলায় এনআইএ তদন্ত নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল কলকাতা হাইকোর্ট
কলকাতা, ১০ জুন (আইএএনএস): চলতি বছরের জানুয়ারিতে মুর্শিদাবাদের বেলডাঙায় সংঘটিত হিংসা ও অশান্তির ঘটনায় জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-র…


















