News Flash

  • Home
  • দিনের খবর
  • পিতৃপক্ষের অবসানে দেবীপক্ষের সূচনা; মহালয়ায় চক্ষুদান মাতৃ প্রতিমার, গঙ্গার ঘাটে তর্পণ
Image

পিতৃপক্ষের অবসানে দেবীপক্ষের সূচনা; মহালয়ায় চক্ষুদান মাতৃ প্রতিমার, গঙ্গার ঘাটে তর্পণ

কলকাতা, ২ অক্টোবর (হি.স.): পিতৃপক্ষের অবসানে সূচনা হয়ে গেল দেবীপক্ষের। বুধবার মহালয়ার ভোরে কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জেলায় গঙ্গার ঘাটে চলল তর্পণ। হাতে আর মাত্র কিছু দিন বাকি, পুজোর আনন্দ আবেশে মেতে উঠেছেন অনেকেই।কুমোরটুলি হোক অথবা অন্য কোনও পটুয়া পাড়া প্রায় সব জায়গাতেই চূড়ান্ত ব্যস্ততা। ছোট থেকে বড় নানা প্রতিমার বাহারে সেজে উঠেছে কুমোরটুলিও। সব কিছুই যেন জানান দিচ্ছে মা এসে গিয়েছেন। পাড়ায় পাড়ায় অনেক আগে থেকেই শুরু হয়ে গেছে প্যান্ডেল বাঁধার কাজ। এখন তা শেষের দিকে।প্রচলিত প্রথা অনুযায়ী, মহালয়ার দিনেই আঁকা হয় মায়ের চোখ। অর্থাৎ চক্ষুদান করা হয় মাতৃপ্রতিমার। সেই চক্ষুদানের মাধ্যমেই কুমোরটুলিতে শুরু হয়েছে শেষ মুহূর্তের প্রস্তুতি। কোমর বেঁধে নেমে পড়েছেন শিল্পীরা।

Releated Posts

জন্তর মন্তর মন্তব্যে মেহবুবা মুফতির ক্ষমা চাওয়া উচিত ছিল: ওমর আবদুল্লা

শ্রীনগর, ২৭ জুলাই (আইএএনএস): জন্তর মন্তরে ছাত্র আন্দোলন দমনে বলপ্রয়োগ নিয়ে করা মন্তব্যের জেরে পিপলস ডেমোক্র্যাটিক পার্টি (পিডিপি)-র…

ByByNews Desk Jul 27, 2026

মাদক পাচারকারীকে ধরতে গিয়ে গাড়ির ধাক্কা, হায়দরাবাদে আহত ৩ পুলিশকর্মী

হায়দরাবাদ, ২৭ জুলাই (আইএএনএস): মাদক পাচারবিরোধী অভিযানে গিয়ে এক সন্দেহভাজন মাদক পাচারকারীর গাড়ির ধাক্কায় তিন পুলিশকর্মী আহত হয়েছেন।…

ByByNews Desk Jul 27, 2026

ভুয়ো ভারতীয় পাসপোর্টে বিদেশ সফর, মুম্বই বিমানবন্দরে গ্রেফতার বাংলাদেশি নাগরিক

মুম্বই, ২৭ জুলাই (আইএএনএস): ভুয়ো নথির ভিত্তিতে ভারতীয় পাসপোর্ট সংগ্রহ করে বিদেশ সফরের অভিযোগে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ…

ByByNews Desk Jul 27, 2026

রাজস্থানে পঞ্চায়েত ও পুরভোটে লড়বে ওয়াইসির এআইএমআইএম, প্রথমবার তৃণমূল স্তরে সংগঠিত লড়াইয়ের ঘোষণা

জয়পুর, ২৭ জুলাই (আইএএনএস): আসন্ন পঞ্চায়েত ও পুরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিল আসাদউদ্দিন ওয়াইসির নেতৃত্বাধীন অল ইন্ডিয়া…

ByByNews Desk Jul 27, 2026
Scroll to Top