News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রহস্যজনকভাবে মহিলাকে গাছে বেঁধে জ্যান্ত পুড়িয়ে খুন
Image

রহস্যজনকভাবে মহিলাকে গাছে বেঁধে জ্যান্ত পুড়িয়ে খুন

আগরতলা, ২৯ সেপ্টেম্বর: রহস্যজনক ভাবে এক মহিলাকে গাছে বেঁধে জ্যান্ত পুড়িয়ে খুন করা হয়েছে । ওই ঘটনা চম্পকনগরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ পরিবারের সদস্যেদের আটক করেছে।

 শনিবার গভীর রাতে রহস্যজনক ভাবে  চম্পকনগর এলাকায় ৫৫ বছরের এক মহিলাকে গাছে বেঁধে জীবন্ত পুড়িয়ে খুনের ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।মৃত মহিলার নাম মিনতি দেবনাথ ।ঘটনার তদন্তে নেমে পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদের জন্য রাতেই আটক করা হয় বলে জানান চম্পকনগর থানার ওসি সঞ্জয় দেববর্মা।  গোটা ঘটনায় পরিবারের সদস্যদের ভূমিকা রহস্যজনক। পুলিশ মৃতদেহ উদ্ধার করে পাঠায় ময়নাতদন্তের জন্য।

এই বিষয়ে চম্পকনগর থানার ওসি সঞ্জয় দেব্বর্মা আরো জানান ,ঘটনাটি তিনি নিজে দেখছেন।বিশেষ তৎপরতার সঙ্গে তদন্ত করছে পুলিশ। ইতিমধ্যে  পরিবারের সদস্যদের রাতেই আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে। ঘটনায় যুক্তদের চিহ্নিত করে আইনের আওতায় এনে বিচারের ব্যবস্থা করা হবে। একজন জীবন্ত মানুষকে পুড়িয়ে মারার মত ন্যাক্কারজনক  অমানবিক ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য  ছড়িয়ে পড়ে । এখন দেখার পুলিশি তদন্তে কে বেরিয়ে আসে।

Releated Posts

ভিলেজ কমিটি নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ ঘোষণা, ৫ অক্টোবরের মধ্যে সম্পন্ন হবে পুরো প্রক্রিয়া

আগরতলা, ১৬ জুন : বহু প্রতীক্ষিত টিটিএএডিসি-এর অধীন ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচনের সম্ভাব্য সময়সূচি প্রস্তুত করা হয়েছে। প্রস্তাবিত…

ByByReshmi Debnath Jun 16, 2026

ত্রিপুরা সারিন্দার জিআই স্বীকৃতি, রাজ্যের সাংস্কৃতিক ঐতিহ্যে নতুন মাইলফলক

আগরতলা, ১৬ জুনঃ ত্রিপুরার ঐতিহ্যবাহী আদিবাসী তারযুক্ত বাদ্যযন্ত্র ত্রিপুরা সারিন্দা মর্যাদাপূর্ণ ভৌগোলিক নির্দেশক (জিআই) স্বীকৃতি অর্জন করেছে। এই…

ByByTaniya Chakraborty Jun 16, 2026

উদয়পুরে ড্রেন থেকে বৃদ্ধার দেহ উদ্ধার, তদন্তে পুলিশ

উদয়পুর, ১৬ জুন: গোমতী জেলার উদয়পুরের রাজারবাগ সুকান্তপল্লী এলাকায় একটি ড্রেন থেকে এক বৃদ্ধা মহিলার নিথর দেহ উদ্ধারকে…

ByByReshmi Debnath Jun 16, 2026

নির্মাণ কাজে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা, শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক

সাব্রুম, ১৬ জুনঃ নির্মাণ কাজে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার শিকার হলেন এক রাজমিস্ত্রি। সাব্রুম মহকুমার পশ্চিম জলেফা গ্রাম পঞ্চায়েতের…

ByByTaniya Chakraborty Jun 16, 2026
Scroll to Top