News Flash

  • Home
  • মুখ্য খবর
  • উৎসবে বিনামূল্যে চিনি, ময়দা ও সুজির নামে কৌশলে জনগণের পকেট কাটার সিদ্ধান্ত নিয়েছে সরকার : আশিস 
Image

উৎসবে বিনামূল্যে চিনি, ময়দা ও সুজির নামে কৌশলে জনগণের পকেট কাটার সিদ্ধান্ত নিয়েছে সরকার : আশিস 

আগরতলা, ২৮ সেপ্টেম্বর: দূর্গোৎসবে উৎসবে বিনামূল্যে চিনি, ময়দা ও সুজির নামে কৌশলে জনগণের পকেট কাটার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আসলে রাজ্যবাসীকে প্রতারণা করার সামিল হয়েছে। আজ এক বিজ্ঞপ্তি  জারি করে এমনটাই অভিযোগ করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। সাথে তিনি চিনির অতিরিক্ত মূল্য অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছেন।  

তিনি বিজ্ঞপ্তিতে বলেন, বিজেপি নেতৃত্বাধীন রাজ্যের তিন দলীয় জোট সরকার আসন্ন শারদ উৎসব উপলক্ষে গন বণ্টন ব্যবস্থার মাধ্যমে বিনামূল্যে চিনি, ময়দা এবং সুজি দেবার নাম করে রাজ্যবাসীকে টুপি পরানোর কৌশল অবলম্বন করেছে। পুজোর আগে বিনামূল্যে রেশন কার্ড পিছু এক কেজি চিনি, দুই কেজি ময়দা এবং পাঁচশ গ্রান সুজি দেবার ঘোষণা করা হয়েছে। জানানো হয়েছে, এর জন্য সরকারের ব্যয় হবে ৬ কোটি ৮৪ লক্ষ টাকা। এই টাকা দপ্তরের তহবিল থেকে ব্যবস্থা করা হবে।

তিনি আরও বলেন, আপাতদৃষ্টিতে সরকারের এই ঘোষণা সন্তোষজনক মনে হলেও, এর পেছনে রয়েছে মন্ত্রিসভার পরিকল্পিত কৌশলী চাল। এক হাতে ওয়ান টাইম ফ্রি দেবার ঘোষণা দিয়ে, অন্য হাতে প্রতি মাসে জনগনের পকেট কাটার স্থায়ী বন্দোবস্ত করে নিয়েছে। সম্প্রতি গোপনে চিনির দাম বৃদ্ধি করা হয়েছে প্রতি কেজি’তে সাত টাকা। রাজ্যে রেশন কার্ডের সংখ্যা ৯ লক্ষ ৮৩ হাজার। প্রতি রেশন কার্ডে এক কেজি বরাদ্দ ধরে প্রতি মাসে দপ্তরের অতিরিক্ত আয় হবে ৬৮ লক্ষ ৮১ হাজার টাকা। বছরে অতিরিক্ত ৮ কোটি ২৫ লক্ষ ৭২ হাজার টাকা আয় হবে জনগনের পকেট থেকে এই পকেট কাটা প্রতি বছর চলবে। উৎসবে ফ্রি চিনি ময়দা সুজির নামে কৌশে জনগণের পকেট কাটার সিদ্ধান্ত, রাজ্যবাসীকে প্রতারণা করার সামিল।

তিনি চিনির অতিরিক্ত মূল্য অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছেন। বন্যায় রাজে অধিকাংশ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাঁরা এখনো ঘুরে দাঁড়াতে পারেননি। সময় রেশন সামগ্রীর মূল্য বৃদ্ধি করা অমানবিক ও জন স্বার্থের পরিপন্থী। সাথে জনগনকে বোকা বানানোর অপচেষ্টাও নিন্দনীয় বলেন তিনি। 

Releated Posts

উত্তর ত্রিপুরায় কুয়ো থেকে ১২ দিনের নবজাতিকার দেহ উদ্ধার, চাঞ্চল্য

ধর্মনগর, ১ আগস্ট: উত্তর ত্রিপুরা জেলার উত্তর গোপালপুর গ্রামে কুয়ো থেকে ১২ দিনের এক নবজাতিকা কন্যার দেহ উদ্ধারের…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

ধর্মনগর-কৈলাসহর সড়ক সংস্কারে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবিতে সরব এলাকাবাসী

ধর্মনগর, ১ আগস্ট: ধর্মনগর-কৈলাসহর সড়কের চলমান রক্ষণাবেক্ষণ কাজে অনিয়মের অভিযোগ তুলে তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ,…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

১৫ আগস্টের মধ্যে বকেয়া ৩০ কোটি টাকা মেটানোর আশ্বাস বিদ্যুৎমন্ত্রীর, সন্তুষ্ট টিইসিএল কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশন

আগরতলা, ১ আগস্ট: দীর্ঘদিনের বকেয়া বিল পরিশোধের দাবিকে সামনে রেখে শনিবার রাজ্যের বিদ্যুৎমন্ত্রী রতন লাল নাথের সঙ্গে বৈঠকে…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026
Scroll to Top